Holi at Digha Jagannath Temple: প্রথমবার দোল উৎসব দিঘা জগন্নাথ মন্দিরে, বিকেলে দেওয়া হবে ছাপ্পান্ন ভোগ, রাত পর্যন্ত চলবে কীর্তন, রইল মন্দিরের ছবি
- Reported by:Madan Maity
- Published by:Pooja Basu
Last Updated:
East Medinipur News: বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চন্দ্রগ্রহণের কারণে জগন্নাথ ধাম বন্ধ রাখা হয়। সন্ধ্যা ৭টার পর আবার খুলবে মন্দিরের দ্বার। রাত পর্যন্ত চলবে কীর্তন, নাচ ও গানের বিশেষ অনুষ্ঠান। ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থাও রাখা হয়েছে। ভোগ মণ্ডপে বিশেষ অভিষেক হবে ভগবানের। এরপর নিবেদন করা হবে ছাপ্পান্ন ভোগ।
advertisement
1/6

দিঘা, মদন মাইতি: দোল উৎসবের রঙে রঙিন হয়ে উঠল সমুদ্র নগরী দিঘা। নীল সমুদ্র আর সোনালি বালির মাঝে আবির-গুলালের ছটা এক অন্যরকম আবহ তৈরি করে। সৈকতে সকাল থেকেই ভিড় জমে পর্যটকদের। পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে রঙ খেলায় মেতে ওঠেন পর্যটকরা।
advertisement
2/6
বসন্তের মাদকতায় সমুদ্রতট যেন নতুন রূপে সেজে ওঠে। আবির মাখা মুখে পর্যটকদের উচ্ছ্বাস। অন্যদিকে দিঘা জগন্নাথ মন্দিরে প্রথমবার দোল উৎসব। কেউ ছবি তুলছেন, কেউ নাচছেন, কেউ আবার গান ধরেছেন। সমুদ্রের হাওয়ায় উড়ে বেড়াচ্ছে রঙের গুঁড়ো। সব মিলিয়ে দোলের সকালে দিঘা হয়ে উঠে উৎসবের শহর।
advertisement
3/6
দোল উৎসবকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই সৈকতে শুরু হয় নানা আয়োজন। প্রভাত ফেরির মধ্য দিয়ে দিনের সূচনা হয়। এরপর সমুদ্রতটে বসে গানের আসর। দিনভর চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান ও কবিতায় মেতে ওঠেন পর্যটকরা। এই আয়োজনটি করে পূর্ব মেদিনীপুর প্রেসক্লাব। দিঘার স্থানীয়রাও আবির রঙে মেতে ওঠে। নিরাপত্তার স্বার্থে প্রশাসন কড়া নজরদারি চালায় । বাড়তি পুলিশ ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়।
advertisement
4/6
অন্যদিকে এবার প্রথমবার দোল উৎসবের আয়োজন হয় দিঘা জগন্নাথ ধামে। সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। যা অন্যান্য দিনের তুলনায় এক ঘণ্টা বেশি।
advertisement
5/6
তবে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চন্দ্রগ্রহণের কারণে জগন্নাথ ধাম বন্ধ রাখা হয়। সন্ধ্যা ৭টার পর আবার খুলবে মন্দিরের দ্বার। রাত পর্যন্ত চলবে কীর্তন, নাচ ও গানের বিশেষ অনুষ্ঠান। ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থাও রাখা হয়েছে। ভোগ মণ্ডপে বিশেষ অভিষেক হবে ভগবানের। এরপর নিবেদন করা হবে ছাপ্পান্ন ভোগ।
advertisement
6/6
সব মিলিয়ে দোল উৎসবকে ঘিরে দিঘায় তৈরি হয়েছে এক অনন্য পরিবেশ। সৈকত আর জগন্নাথ মন্দির—দু'জায়গাতেই উৎসবের আমেজ। পর্যটকদের ভিড়ে মুখরিত শহর। হোটেল ও রেস্তোরাঁতেও দোলের ছোঁয়া। ব্যবসায়ীরাও খুশি পর্যটকের ভিড়ে। বসন্তের রঙে রঙিন সমুদ্রতট নজর কাড়ে। দোলের এই আনন্দ স্মরণীয় হয়ে থাকবে পর্যটকদের মনে। প্রকৃতি আর উৎসব একসঙ্গে মিশে যায় এখানে। রঙ, আনন্দ আর ভক্তির মেলবন্ধনে দিঘা হয়ে ওঠে বসন্তের সেরা গন্তব্য।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Holi at Digha Jagannath Temple: প্রথমবার দোল উৎসব দিঘা জগন্নাথ মন্দিরে, বিকেলে দেওয়া হবে ছাপ্পান্ন ভোগ, রাত পর্যন্ত চলবে কীর্তন, রইল মন্দিরের ছবি