TRENDING:

Kalimpong: ৯০ বছরের পুরনো বাড়িতে কাটান ছোট্ট ছুটি, কালিম্পংয়ে লুকিয়ে থাকা 'এই' ঠিকানা চূড়ান্ত রোম্যান্টিক, ঘুরে আসুন

Last Updated:
Kalimpong: শহরের ব্যস্ততা থেকে দূরে শান্তির খোঁজে নতুন গেটওয়ে হিসেবে নজর কাড়ছে কালিম্পং-এর এক অনন্য ঠিকানা। বিলাসিতা নয়, প্রকৃতির মাঝে নির্জনতা, গল্প আর স্বস্তির অভিজ্ঞতাই এখানে প্রধান আকর্ষণ। অল্প ছুটিতেই সহজে পৌঁছানো যায় এই অফবিট ডেস্টিনেশন, যা ধীরে ধীরে ভ্রমণপিপাসুদের পছন্দের তালিকায় জায়গা করে নিচ্ছে।
advertisement
1/5
৯০ বছরের পুরনো বাড়িতে কাটান ছোট্ট ছুটি, কালিম্পংয়ে লুকিয়ে থাকা 'এই' ঠিকানা চূড়ান্ত রোম্যান্টিক, ঘুরে আসুন
*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: হাজার ব্যস্ততাকে পেছনে ফেলে শহরে কোলাহল থেকে মুক্তি পেতে অনেকেই খুঁজছেন কাছেপিঠে একটা নতুন গেটওয়ে। ঠিক এমন সময়েই সকলের নজর কাড়ছে কালিম্পংয়ের এক অনন্য ঠিকানা যেখানে বিলাসিতা নয় বরং শান্তি আর গল্পই প্রধান আকর্ষণ। কয়েক দিনের ছুটিতেই পৌঁছে যাওয়া যায় এই বিশেষ জায়গায়, যা ধীরে ধীরে ভ্রমণপিপাসুদের তালিকায় আলাদা করে জায়গা করে নিচ্ছে।
advertisement
2/5
*প্রায় ৯০ বছরের পুরনো এক বাড়ি যেন হঠাৎ পর্যটকদের আকর্ষণ করছে। এই বাড়ির ইতিহাস যেন সিনেমার গল্পকেও হার মানায়। বর্তমান মালিকের বাবা এক সময়ে ব্রিটিশ আমলে সৈনিক ছিলেন। নানা দেশে ঘুরে বেড়ানোর সময় একটি ইতালীয় ধাঁচের বাড়ি দেখে তিনি মুগ্ধ হয়ে পড়েন। দেশে ফিরে সেই স্বপ্নেই তৈরি করেন এই বাড়ি, যা আজও সেই স্মৃতিকে বহন করে দাঁড়িয়ে আছে পাহাড়ের কোলে।
advertisement
3/5
*ইতিমধ্যেই এই বাড়িকে ঘিরে গড়ে উঠছে এক অভিনব উদ্যোগ-মধু ও মৌমাছি সংরক্ষণ কেন্দ্র। ভবিষ্যতে এখানে তৈরি হবে বি-গার্ডেন, মৌমাছি পালনের প্রশিক্ষণ, মোম ও মধু দিয়ে নানা পণ্য তৈরির কর্মশালা, এমনকি থাকবে হানি ক্যাফে ও এপি থেরাপি সেন্টার। অর্থাৎ শুধু ঘুরতে যাওয়াই নয়, এখানে এসে পর্যটকরা শেখারও সুযোগ পাবেন। যা ইতিমধ্যেই এই জায়গাটিকে অন্যান্য জায়গা থেকে আলাদা করে তুলছে।
advertisement
4/5
*বর্তমানে এখানে একসঙ্গে জন পর্যটকদের থাকার ব্যবস্থা রয়েছে, চাইলে নিজেরা রান্না করে খেতে পারেন আবার স্থানীয় ফসল দিয়ে তৈরি সহজ সরল খাবারের স্বাদও নিতে পারেন। তবে এখানে আসার আগে কিছু বিষয় মাথায় রাখতে হবে, জানালা খুললেই বরফে ঢাকা পাহাড়ের দৃশ্য মিলবে না, নেই শহুরে বিলাসী মেনু বা উচ্চস্বরে গান বাজিয়ে পিকনিকের সুযোগ। বরং এই জায়গা একান্তই তাদের জন্য যারা নিঃশব্দে প্রকৃতির সঙ্গে সময় কাটাতে চান এবং প্রকৃতিকে ভালবাসতে চান।
advertisement
5/5
*শহরের খুব কাছেই এমন এক নিরিবিলি অভিজ্ঞতা খুঁজে পেতে চাইলে এই ঠিকানাটি হতে পারে আপনাদের কাছে আদর্শ। যারা ভিড় এড়িয়ে শান্ত, ধীর, আর একটু অন্যরকম ভ্রমণের স্বাদ নিতে চান তাদের জন্য সেরা ঠিকানা ক্যাম্পিং ডে, কালিম্পং। এই জায়গা এখন এক নতুন আকর্ষণের কেন্দ্রবিন্দু।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kalimpong: ৯০ বছরের পুরনো বাড়িতে কাটান ছোট্ট ছুটি, কালিম্পংয়ে লুকিয়ে থাকা 'এই' ঠিকানা চূড়ান্ত রোম্যান্টিক, ঘুরে আসুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল