TRENDING:

Birbhum News: 'নিখোঁজ' ছাগল ফিরে পেতে সোজা থানায়! হারানো পোষ্য খুঁজে দিল বীরভূমের পুলিশ, আনন্দে আত্মহারা মালিক

Last Updated:

Birbhum News: পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর থেকে ওই ব্যক্তির একটি ছাগল খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর ছাগল ফিরে পেতে সোজা থানায় গিয়ে হাজির হন ওই ব্যক্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহম্মদবাজার, বীরভূম, সুপ্রতিম দাসঃ হঠাৎ ছাগল গায়েব! খোঁজাখুঁজির পরেও পাওয়া যাচ্ছিল না। অবশেষে প্রিয় ছাগল ফিরে পেতে সোজা থানার দ্বারস্থ হন ব্যক্তি। মৌখিক অভিযোগ পেয়ে ছাগল খুঁজতে নামে পুলিশ। রাতে জঙ্গল লাগোয়া রাস্তার ধার থেকে ছাগলটিকে খুঁজে পেয়ে ওই ব্যক্তির হাতে তুলে দেন তাঁরা। বীরভূমে এই ঘটনাটি ঘটেছে।
ছাগল | প্রতীকী ছবি
ছাগল | প্রতীকী ছবি
advertisement

বীরভূমের মহম্মদবাজারের শেহেরাকুড়ির বাসিন্দা আশিস কোনাই। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর থেকে ওই ব্যক্তির একটি ছাগল খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর ছাগল ফিরে পেতে সোজা মহম্মদবাজার থানায় গিয়ে হাজির হন ওই ব্যক্তি। মৌখিকভাবে থানায় ছাগল খুঁজে না পাওয়ার অভিযোগ জানান।

আরও পড়ুনঃ সুন্দরবন ঘুরতে এসে চরম সর্বনাশ! ৯০ হাজার টাকা সমেত ব্যাগ হারিয়ে ফেলেন পর্যটক, খুঁজে দিল পুলিশ

advertisement

মৌখিক অভিযোগের পর খোঁজ শুরু করে পুলিশ। রাতে জঙ্গল লাগোয়া রাস্তার ধারে ছাগলটিকে খুঁজে পাওয়া যায়। এরপর ছাগলটিকে উদ্ধার করে আশিসবাবুর হাতে তুলে দেওয়া হয়। হারিয়ে যাওয়া ছাগল ফিরে পেয়ে খুশি ওই ব্যক্তি।

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

মানুষ নিখোঁজ হয়ে গেলে থানার দ্বারস্থ হওয়া ভীষণ স্বাভাবিক। তবে পোষ্য ছাগল হারিয়ে যাওয়ায় থানায় ছুটে যাওয়ার ঘটনা চট করে দেখা যায় না। সম্প্রতি বীরভূমের মহম্মদবাজারে এমনই একটি ঘটনা ঘটে। দুপুর থেকে ছাগল খুঁজে না পেয়ে থানায় গিয়ে মৌখিক অভিযোগ জানান শেহেরাকুড়ির বাসিন্দা আশিস কোনাই। পুলিশ হারানো ছাগল খুঁজে দেওয়ায় খুশি তিনি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: 'নিখোঁজ' ছাগল ফিরে পেতে সোজা থানায়! হারানো পোষ্য খুঁজে দিল বীরভূমের পুলিশ, আনন্দে আত্মহারা মালিক
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল