TRENDING:

Ratan Tata: ভাইফোঁটার আগে সন্দেশের রতন টাটা! কারণ জানলে আপনিও শ্রদ্ধা জানাতে বাধ্য

Last Updated:

ভাইফোঁটার আগে সন্দেশের রতন টাটা! কোথায় মিলছে এমন মূর্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: প্রয়াত হয়েছেন রতন টাটা। তাই শ্রদ্ধা জানাতে সন্দেশ দিয়ে মূর্তি তৈরি করলেন, বর্ধমানের কালনা শহরের এক মিষ্টি ব্যবসায়ী। ভাইফোঁটার আগে পূর্ব বর্ধমান জেলা জুড়ে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মিষ্টি। সেরকমই বর্ধমানের অন্যতম জনপ্রিয় দোকান কালনা শহরের মা ভবানী মিষ্টান্ন ভান্ডার। এই দোকানে এবছর ভাইফোঁটাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করা হয়েছে।
advertisement

মিষ্টি ব্যবসায়ীর কথায়, এবছর ৩০০ থেকে ৩৫০ রকমের মিষ্টি তাঁরা তৈরি করেছেন। তবে বিভিন্ন মিষ্টির মধ্যে সন্দেশ দিয়ে তৈরি রতন টাটার মূর্তি একটু ভিন্ন ধরনের। প্রয়াত রতন টাটাকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য মিষ্টি ব্যবসায়ীর এহেন উদ্যোগ প্রশংসনীয়। অনেকেই মিষ্টি কিনতে এসে এই মূর্তি দেখে রীতিমত অবাক হচ্ছেন।

আরও পড়ুন: ২১ ফুটের বড়বেলুনের বড়মা, যার টানে ভিন জেলার মানুষেরাও ছুটে আসেন পূর্ব বর্ধমানে

advertisement

সন্দেশ দিয়ে তৈরি এই মূর্তি প্রসঙ্গে মিষ্টি ব্যবসায়ী তথা দোকানের কর্ণধার অরিন্দম দাস জানিয়েছেন, “সব অনুষ্ঠানেই আমরা নিত্যনতুন আধুনিক মিষ্টি তৈরি করার চেষ্টা করি। মিষ্টি তৈরি এবং বিক্রি করা এটাই আমাদের ব্যবসা। কিছুদিন আগেই রতন টাটা প্রয়াত হয়েছেন। তাই তাঁকে শ্রদ্ধা জানাতে সন্দেশ দিয়ে এই মূর্তি তৈরির চেষ্টা করেছি।”

View More

আরও পড়ুন: ৫২ রকমের ভাজা! তিন রকমের মাছ দিতে হয় মায়ের ভোগে! এই মা কালীর কাহিনি অবাক করবে

advertisement

ভাইফোঁটার জন্য তৈরি হয়েছে আকর্ষণীয় বিভিন্ন মিষ্টি। মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গিয়ে একটু অবাকও হচ্ছেন অনেকে। মিষ্টির দোকানে রাখা পিৎজা , মাছ দেখে হতবাক হচ্ছেন বহু মানুষ। আসলে পিৎজা এবং পাবদা মাছের আদলেও তৈরি হয়েছে মিষ্টি। এছাড়াও রয়েছে দই ফুচকা মিষ্টি, কমলা লেবু মিষ্টি সহ আরও শতাধিক মিষ্টি। ইতিমধ্যেই বহু মানুষ এই মিষ্টির দোকানে ভিড় জমাতে শুরু করেছেন। কিনে নিয়ে যাচ্ছেন আধুনিক নকশার মিষ্টি। কালনার এই মিষ্টির দোকানে প্রত্যেক অনুষ্ঠানে আধুনিক মিষ্টি প্রস্তুত করা হয়। শহরবাসীর জন্য সবসময় থাকে আকর্ষণীয় চমক। সেরকমই এবার ভাইফোঁটা উপলক্ষেও বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, ঘুরে আসুন
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ratan Tata: ভাইফোঁটার আগে সন্দেশের রতন টাটা! কারণ জানলে আপনিও শ্রদ্ধা জানাতে বাধ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল