TRENDING:

Bengali News: পঞ্চায়েতের কাজের জন্য টাকা দিতে হবে ব্যবসায়ীদের! সবজি বাজারের শেড নিয়ে বিতর্ক

Last Updated:

ওই সবজি বাজারে শেড তৈরি করা হবে এই কথা ঘোষণা করেছেন পঞ্চায়েতের প্রতিনিধিরা। কিন্তু সরকারি টাকায় সেই কাজ সম্পূর্ণ না হওয়ার কারণেই নাকি ব্যবসায়ীদের কাছ থেকে ক্ষমতা অনুযায়ী কুড়ি হাজার টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: সরকারি অনুদানে তৈরি হচ্ছে সবজি বাজারে শেড। পঞ্চায়েতের পক্ষ থেকে দেওয়া হচ্ছে ১৫ লক্ষ টাকা আর্থিক অনুদান। কিন্তু তা যথেষ্ট নয় বলে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ। ঘটনাটি হুগলির কামারপুকুর সবজি বাজার এলাকার।
advertisement

আরও পড়ুন: এখানে এলে খাঁটি কাচ্চি ঘানি সর্ষের তেলের ঝাঁজে চোখ বুজে আসবে

জানা গিয়েছে, ওই সবজি বাজারে শেড তৈরি করা হবে এই কথা ঘোষণা করেছেন পঞ্চায়েতের প্রতিনিধিরা। কিন্তু সরকারি টাকায় সেই কাজ সম্পূর্ণ না হওয়ার কারণেই নাকি ব্যবসায়ীদের কাছ থেকে ক্ষমতা অনুযায়ী কুড়ি হাজার টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। এই খবর ছড়িয়ে পড়তেই ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন। কোথায় এত টাকা পাবেন তা ভেবে বিচলিত ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সুবিধার কথা ভেবেই পঞ্চায়েত থেকে বাজারে শেড করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ব্যবসায়ীদের টাকা দিতে হওয়ার বিষয়টি হঠাৎই জানা গিয়েছে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই বিপুল পরিমাণ টাকা সামান্য সবজি বিক্রি করে কীভাবে দেওয়া সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলছেন ব্যবসায়ীরা। এই প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান রাজদীপ দে বলেন, পঞ্চায়েত উদ্যোগ নিয়েছে সবজি বাজারে শেড তৈরি করে দেওয়ার। এর জন্য যে পরিমাণ সরকারি টাকা অনুমোদিত হয়েছে তা দিয়ে গোটা কাজ সম্পূর্ণ করা যাবে না। তাই ব্যবসায়ীরা নিজে থেকে যদি কিছু করে টাকা দিতেন তাহলে গোটা কাজটা ভালভাবে শেষ করা যেত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: পঞ্চায়েতের কাজের জন্য টাকা দিতে হবে ব্যবসায়ীদের! সবজি বাজারের শেড নিয়ে বিতর্ক
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল