TRENDING:

Bardhaman: দাঁড়িয়ে থেকে মায়ের বিয়ে দিল ছোট ছেলে, তাই শুনে বড় ছেলে যা করল শুনে অবাক হবেন

Last Updated:

Bardhaman- ফের বিয়ে করেছে মা। দাঁড়িয়ে থেকে মায়ের আবার বিয়ে দিয়েছে ছোট ছেলে। তাতেই রাগে ফেটে পড়ছে বড়ছেলে। লোকজন নিয়ে এসে মারধর, ভাঙচুর চালিয়েছে সে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফের বিয়ে করেছে মা। দাঁড়িয়ে থেকে মায়ের আবার বিয়ে দিয়েছে ছোট ছেলে। তাতেই রাগে ফেটে পড়ছে বড়ছেলে। লোকজন নিয়ে এসে মারধর, ভাঙচুর চালিয়েছে সে। এমনই অভিযোগ তার বিরুদ্ধে। আতঙ্কে নতুন স্বামী ও ছোট ছেলেকে সঙ্গে নিয়ে বর্ধমান রেল স্টেশনে ঠাঁই নিয়েছেন মহিলা। বর্ধমানের বাদশাহী রোডের শর্মাপাড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দাঁড়িয়ে থেকে মায়ের বিয়ে দিল ছোটছেলে, তাই শুনে বড়ছেলে যা করল শুনে অবাক হবেন
দাঁড়িয়ে থেকে মায়ের বিয়ে দিল ছোটছেলে, তাই শুনে বড়ছেলে যা করল শুনে অবাক হবেন
advertisement

দ্বিতীয়বার বিয়ে করা রীণা ঘোষ লোকের বাড়ি পরিচারিকার কাজ করেন। কিছুদিন আগে শরীর খারাপ হওয়ার কারণে কাজ নেই তাঁর। এখন ছোট ছেলে আর দ্বিতীয় স্বামীকে নিয়ে এই বর্ষায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন মাঝবয়সী ওই মহিলা। এখন তাঁরা বর্ধমান রেল স্টেশনে ঠাঁই নিয়েছেন।

রীনা দেবী জানান, ৬ বছর আগে তাঁর স্বামী মারা গিয়েছেন। বাকি জীবনটা সুস্থভাবে বাঁঁচতে রাজমিস্ত্রির কাজ করা যুবক রাকেশ সরকারকে বিয়ে করেন কয়েকদিন আগে। ছোট ছেলে দাঁড়িয়ে থেকে বিয়ে দেয়। তাঁর দাবি, পাড়ার লোকেদের জানিয়েই তাঁরা এই পদক্ষেপ নেন।

advertisement

আরও পড়ুন- জলাতঙ্কে প্রতিবছর বিশ্বে কত মানুষের প্রাণ যায়? গ্যারান্টি অঙ্কটা শুনলে আঁতকে উঠবেন

এতে চরম রুষ্ট হয়েছে মহিলার বড় ছেলে বিকাশ ঘোষ। নতুন স্বামী রাকেশ সরকার জানান, রবিবার বিকেলে বড় ছেলে দলবল জুটিয়ে মারধর করে। ভাঙচুর, লুটপাট চালায়। বাড়িছাড়া করার হুমকি দেয়। প্রেম করে কেন বিয়ে করেছি তা নিয়েই তাদের ক্ষোভ। বিকাশ মুর্শিদাবাদের জঙ্গিপুরের বাসিন্দা।

advertisement

ছোট ছেলে আকাশ ঘোষ জানান, ঘরের সব জিনিসপত্র ওরা ভাঙচুর করে দিয়ে গেছে। বাড়ির মালিককেও হুমকি দিয়েছে। তাদের কাছে আর কোনো টাকা নেই। কার্যত না খেয়ে আছেন। তাঁর বক্তব্য, মা তাঁকে কিছুদিন আগে  একটি টোটো কিনে দেওয়া তাঁর দাদার রাগের কারণ।

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

অভিযোগকারীদের দাবি, তাঁরা এই ঘটনা নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন।  স্থানীয় কাউন্সিলরকে জানানো হয়েছে। কিন্তু কোনও পদক্ষেপ হয়নি। রীণা ঘোষ জানান,  তিনি তো সামাজিক নিয়ম মেনে বিয়ে করেছেন। কোনও অন্যায় করেননি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman: দাঁড়িয়ে থেকে মায়ের বিয়ে দিল ছোট ছেলে, তাই শুনে বড় ছেলে যা করল শুনে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল