TRENDING:

Barasat: ২ মাস আগে পুড়েছিল বারাসতের গোডাউন, এবার ভস্মীভূত গোডাউনের পাশের স্তূপ থেকে উদ্ধার পচা-গলা দেহ

Last Updated:

বারাসতের কদম্বগাছিতে ভস্মীভূত গোডাউনের পাশ থেকে উদ্ধার হল এক ব্যক্তির পচাগলা দেহ। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারাসত,জিয়াউল আলম: বারাসতের কদম্বগাছিতে ভস্মীভূত গোডাউনের পাশ থেকে উদ্ধার হল এক ব্যক্তির পচাগলা দেহ। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। মৃতের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারাসত শহর লাগোয়া কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের বামুনমোড়া এলাকার একটি গোডাউনে ২১ জুন বিধ্বংসী আগুন লাগে । আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয় দমকলকে। তবে আপাতত পরিস্থিতি পুরোটাই স্বাভাবিক। নতুন করে গোডাউন সারিয়ে, সাজিয়ে তোলার প্রক্রিয়া চলছে। এবার সেই আবহে আগুনে ভস্মীভূত গোডাউনের পাশের স্তূপ থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ।
Barasat Crime
Barasat Crime
advertisement

পুলিশ সূত্রে জানা যায়, শরীরের বিভিন্ন অংশ ছিল ছড়ানো-ছেটানো। গোডাউন থেকে দুর্গন্ধ বার হতেই স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দত্তপুকুর থানায়। এর পর কদম্বগাছি ফাঁড়ির পুলিশ এসে দেহ উদ্ধার করে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, মৃতদেহ পুলিশের। দেহ বাইরে থেকে এনে গোডাউনের পাশে ফেলা হয়। অনুমান করা হচ্ছে, দেহ আগেই জঞ্জালের স্তূপে ফেলে গিয়েছিল দুষ্কৃতীরা। তদন্তের জন্য এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তবে এই গোডাউনের কোনও কর্মী এখনও নিখোঁজ নয়। স্বাভাবিকভাবে এর সঙ্গে অগ্নিকাণ্ডের সম্পর্ক নেই বলেই দাবি পুলিশের। পুলিশের এক আধিকারিক জানান, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মেশিনের যুগেও স্বদেশি ঐতিহ্যের জয়জয়কার! পটাশপুরের গ্রামে আজও ঘোরে চরকা
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Barasat: ২ মাস আগে পুড়েছিল বারাসতের গোডাউন, এবার ভস্মীভূত গোডাউনের পাশের স্তূপ থেকে উদ্ধার পচা-গলা দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল