TRENDING:

Bankura news: আফগানিস্তানে অশান্তির জের, বাঁকুড়ার এই শিল্পে নেমেছে অন্ধকার, চিন্তায় শিল্পীরা

Last Updated:

এই পাগড়ি বাঁকুড়ার সোনামুখী থেকে পাড়ি দিত আফগানিস্তান-সহ বেশ কিছু আরব দেশে। কিন্তু যখন থেকে অস্থির হয়েছে আফগানিস্তান, তখন থেকে আর সেখানে পাগড়ি রফতানি হচ্ছে না। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিষ্ণুপুর, বাঁকুড়া: রুজিরুটির টানে, বাপ ঠাকুরদার আমল থেকে এই শিল্পকে ধরে আছেন স্থানীয় শিল্পীরা! এককালীন তাঁদের তৈরি করা পাগড়ি পাড়ি দিত বিদেশে। তবে এখন আর তা হয় না! হঠাৎ তাঁদের শিল্পে নেমে আসে অন্ধকারের ছায়া।
advertisement

বাঁকুড়ার সোনামুখী পৌরশহরের ঐতিহ্য পাগড়ি শিল্প। এই পাগড়ি তৈরি করা হয় রেশম সুতো দিয়ে। এই সুতো ব্যাঙ্গালোর ও মালদহ থেকে ব্যবসায়ীরা দিয়ে যান এখানকার শিল্পীদের বাড়িতে। সেই সুতো প্রস্তুত করে ১৫ দিন ধরে বানানো হয় পাগড়ির বান্ডিল এবং সেখান থেকেই ২২-২৪ পিস পাগড়ি তৈরি হয় এক রকমের তাঁত থেকে।

বেশ চলছিল এই শিল্প, রোজগার হচ্ছিল শিল্পীদের। কিন্তু আচমকাই ছন্দপতন। আর আগের মতো চাহিদা নেই এই পাগড়ি শিল্পের। এই পাগড়ি বাঁকুড়ার সোনামুখী থেকে পাড়ি দিত আফগানিস্তান-সহ বেশ কিছু আরব দেশে। কিন্তু যখন থেকে অস্থির হয়েছে আফগানিস্তান, তখন থেকে আর সেখানে পাগড়ি রফতানি হচ্ছে না।

advertisement

এই অবস্থায় মহাজনদের হাত ধরেই এই ব্যবসা করতে হয় শিল্পীদের। আগের মতো রোজগারও হয় না। তবে পুরনো এই শিল্পকে টিকিয়ে রাখতে আজও কোনওক্রমে পাগড়ি বানিয়ে যাচ্ছেন সোনামুখীর শিল্পীরা।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
জঞ্জালে ঢেকেছে অশোকনগরের ওএনজিসি প্ল্যান্ট, কবে শুরু হবে খনিজ তেল ও গ্যাস উত্তোলন?
আরও দেখুন

অনিকেত বাউরি

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura news: আফগানিস্তানে অশান্তির জের, বাঁকুড়ার এই শিল্পে নেমেছে অন্ধকার, চিন্তায় শিল্পীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল