আরও পড়ুনঃ হারালেন অকালেই! অভিনয়ে দর্শকের মন কাড়েন! কিন্তু আজ কী হালে দিন কাটাচ্ছেন বাহা
চন্দননগর কর্পোরেশনের আওতায় থাকা এই স্কুল বরাবরই পড়াশোনার জন্য ভাল। তবে ভাল পড়াশোনার হলেও যদি পড়ুয়ারা আতঙ্কিত থাকে তাহলে তারা স্কুলে এসে ভালো করে পড়াশোনা শিখবে কি করে। অন্যদিকে স্কুল বিল্ডিং মাঝে মাঝে ভেঙে পড়ার জন্য স্কুলে ছুটি ঘোষণা করা হতো। কিন্তু সেই ছুটি দিয়ে শুধুমাত্র পড়ুয়াদের পড়ায় বিঘ্নিত ঘটেছে। কোনরকম মেরামতির কাজ হয়নি।
advertisement
আরও পড়ুনঃ ফুঁসে উঠবে সমুদ্র, আজ রাতেও দক্ষিণের এই জেলাগুলিতে কালবৈশাখীর রুদ্রমূর্তি! বড়সড় আপডেট!
এ বিষয়ে স্কুলে প্রধান শিক্ষিকা কস্তুরী রায় তিনি বলেন , স্কুলের যে বর্ধিত ২৫০ টাকা নেওয়া হয় তা স্কুল ডেভেলপমেন্ট ফান্ড হিসাবে। তা দিয়ে স্কুলের বিভিন্ন চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করা হয়েছে তাদের বেতন দেওয়া হয়। অন্যদিকে স্কুলের স্বজনের মধ্যে ছয় দিন তারা স্কুল করাতে পারেন না কারণ স্কুল বিল্ডিং এর এতটাই অবস্থা খারাপ যে প্রতিদিন স্কুলের সব স্টুডেন্টদের নিয়ে আসলে যে কোন বিপদ ঘটে যেতে পারে। তাই স্কুলের দোতলার ঘর যাতে ব্যবহার করতে না হয় সেই কারণে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ক্লাসকে ছুটি দিয়ে স্কুল চালাতে হচ্ছে। অন্যদিকে চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী তিনি এই বিষয়ে জানিয়েছেন স্কুল মেরামতের টেন্ডার ডাকা হয়েছে। কাজ শুরু হবে।
রাহী হালদার





