সেই সময় একটি সবজি ভর্তি লরি এলাকায় ঢুকে ডেলিভারি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সন্দেহ হওয়ায় লরিটিকে ঘিরে ধরে তল্লাশি শুরু করে এসটিএফ। তল্লাশি চালিয়ে সবজির বস্তার নিচেই দেখা যায় লুকিয়ে রাখা বস্তার দিকে। মুখ খুলতেই ১১টি বস্তায় মেলে গাঁজা। যার মোট ওজন প্রায় ৩০০ কেজি। জানা গিয়েছে, লরিটিতে উত্তরবঙ্গ থেকে এই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে আসা হয়েছিল এবং ময়না এলাকাতেই এই ব্যাপক পরিমাণ গাঁজা ডেলিভারি দেওয়ার পরিকল্পনা ছিল।
advertisement
তবে পুলিশের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। ঘটনাস্থল থেকেই লরির চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা পাচারচক্রের সঙ্গে কারা জড়িত, কোথা থেকে গাঁজা লোড করা হয়েছে এবং কোথায় কোথায় এই গাঁজা সরবরাহ করা হত সব দিক খতিয়ে দেখছে এসটিএফ। এই ঘটনায় ময়না এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ধরনের অপরাধের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করা হোক। তদন্তের স্বার্থে ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
