TRENDING:

Anubrata Mondal: 'রক্তের সম্পর্ক আর রাখতে চাই না!' দু বছরেই মানুষ চিনলেন, কেন অভিমানী অনুব্রত?

Last Updated:

শুক্রবার বীরভূমে নিজের পৈতৃক বাড়িতে গিয়ে রাখঢাক না করেই এ কথা স্পষ্ট করে দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বোলপুর: দু বছর পর জেল থেকে ফিরেছেন৷ গ্রামের বাড়ির দুর্গা পুজোতেও যাবেন৷ কিন্তু আত্মীয়দের সঙ্গে আর সম্পর্ক রাখতে চান না অনুব্রত মণ্ডল৷
আত্মীয়দের উপরেই ক্ষুব্ধ অনুব্রত?
আত্মীয়দের উপরেই ক্ষুব্ধ অনুব্রত?
advertisement

শুক্রবার বীরভূমে নিজের পৈতৃক বাড়িতে গিয়ে রাখঢাক না করেই এ কথা স্পষ্ট করে দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷ একই সঙ্গে অনুব্রত জানিয়ে দিয়েছেন, এবার আর দুর্গাপুজোয় গ্রামবাসীদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করতে পারবেন না তিনি৷ কারণ তাঁর আর্থিক অবস্থাও আর আগের মতো নেই৷

আরও পড়ুন: টাকা তুলছেন মেয়রের ওএসডি, থানায় অভিযোগ অভিষেকের দফতরের! শুনে কী বললেন ফিরহাদ?

advertisement

অনুব্রতর জেল যাত্রার পর থেকেই তাঁর ঘনিষ্ঠদের অভিযোগ ছিল, নিজের আত্মীয়দের থেকে সেভাবে কোনও সহযোগিতা পাননি কেষ্ট৷ এ দিন সম্ভবত সেই অভিমানই ঝরে পড়ল তৃণমূল নেতার গলায়৷ জামিন পেয়ে বীরভূমে ফেরার পর এ দিন হাটসারেন্দি গ্রামে নিজের পৈতৃক বাড়িতে দুর্গা পুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে যান অনুব্রত মণ্ডল৷ তৃণমূল নেতা জানান, সপ্তমীর দিন গ্রামের বাড়ির পুজো দেখতে আসবেন তিনি৷ অনুব্রত বলেন, ‘আমি আসব মায়ের কাছে৷ মাকে প্রণাম করব৷ চলে যাব৷’

advertisement

দু বছর পর অবশেষে গ্রামের পুজোয় আবারও থাকতে পারবেন অনুব্রত৷ এ দিন তাঁকে দেখতে ভিড়ও করেন গ্রামবাসীরা৷ অনুব্রত বলেন, ‘আমার পৈতৃক বাড়ি৷ আমার দাদু-বাবা এই গ্রামে জন্মেছেন৷ এখানে বড় হয়েছেন৷ তাই গ্রামের বাড়িতে এলাম৷ পুজোয় সপ্তমীর দিন আসব৷’

একই সঙ্গে অনুব্রত জানিয়ে দেন, “এবার আর খাওয়া-দাওয়া করাবো না। আমার আর্থিক অবস্থা সে রকম নেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

অনুব্রতকে প্রশ্ন করা হয়, গ্রামের বাড়িতে আত্মীয়দের সঙ্গে তাঁর কথা হল কি না৷? জবাবে অনুব্রত বলেন, গ্রামের গরিব মানুষের সঙ্গেই আমার যোগাযোগ৷ রক্তের সম্পর্ক আর রাখতে চাইছি না৷ প্রসঙ্গত জামিন পেয়ে বোলপুরে ফিরে দলীয় কার্যালয়ে বসেও আক্ষেপের সুরেই অনুব্রত বলেছিলেন, ‘পাপের শাস্তি পেয়েছি৷’

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: 'রক্তের সম্পর্ক আর রাখতে চাই না!' দু বছরেই মানুষ চিনলেন, কেন অভিমানী অনুব্রত?
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল