TRENDING:

South 24 Parganas News: চারিদিকে গন্ধে ম’ ম’ করছে, পরে রয়েছে খেজুর কাঠ, অপেক্ষায় দিন গুনছেন শিউলিরা

Last Updated:

এবছরের মত শুরু হয়েছে খেজুর গাছ কেটে রস সংগ্রহের কাজ। প্রথমেই গাছ কাটার পর রস সংগ্রহ করতে সময় লাগে প্রায় সপ্তাহ খানেক। আর সেজন্য রসের অপেক্ষায় দিন গুনছেন শিউলিরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে৷ এই বছরের মত শুরু হয়েছে খেজুর গাছ কেটে রস সংগ্রহের কাজ। প্রথমেই গাছ কাটার পর রস সংগ্রহ করতে সময় লাগে প্রায় সপ্তাহ খানেক। আর সেইজন্য রসের অপেক্ষায় দিন গুনছেন শিউলিরা।
advertisement

আরও পড়ুন: সাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা! ফের বৃষ্টিপাত কাঁপাবে? সামনের সপ্তাহেই ঝড়জলের খেলা শুরু

নভেম্বর, থেকেই খেজুর গাছ কাটা শুরু হয় প্রতি বছর। একটা খেজুর গাছ তিনবার কাটার পরে তাতে নলি লাগিয়ে রসের জন্য ভাঁড় পাতা হয়। একটা খেজুর গাছ থেকে দিনে দু’বার রস মেলে।

আরও পড়ুন: এই সব বদভ্যাসের কারণে অসন্তুষ্ট হন শনিদেব! তাঁর কুদৃষ্টির কারণে জীবনও দুর্বিষহ হয়ে উঠতে পারে

advertisement

View More

ভোরের রসকে ‘জিরেন’ এবং বিকালের রসকে ‘ওলা’ বলে। পৌষ মাসে পুরোদমে রস মেলার পরে মাঘ থেকে রস কমতে শুরু করে। ওই সময়ে রসের ঘনত্ব বাড়ে। তবে গাছকাটার পরে প্রথম দিকের রসে গুড় ভাল হয়।

এ নিয়ে অজয় হালদার নামের এক শিউলি জানিয়েছেন, ”এই বছরের মত কাজ শুরু হয়েছে। খেজুর গাছ কাটার কাজ চলছে। এক সপ্তাহ পর থেকেই রস মিলবে। রস মিললে ভাল গুড় পাওয়া যাবে।”

advertisement

নভেম্বরের প্রথম দিকের খেজুর রস সব থেকে সুস্বাদু হয়। এই রস দিয়েই তৈরি গুড় থেকে হবে মোয়া। এছাড়াও পিঠের সঙ্গে খাওয়ার জন্য বাজারে মিলবে গুড়। এখন তার অপেক্ষাতেই দিন গুনছেন সকলে।

সেরা ভিডিও

আরও দেখুন
রেলে 'চেপেও' বাংলা জয়ের দিন দেখছে বিজেপি, একাধিক রেল প্রকল্পের সূচনা মোদির হাতে! ব্রিগেডে উঠল জয়ধ্বনি
আরও দেখুন

নবাব মল্লিক

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: চারিদিকে গন্ধে ম’ ম’ করছে, পরে রয়েছে খেজুর কাঠ, অপেক্ষায় দিন গুনছেন শিউলিরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল