TRENDING:

North 24 Parganas News: বিজ্ঞান বিষয়ে আগ্রহ বাড়াতে গ্রামের স্কুলে পৌঁছে যাচ্ছে ভ্রাম্যমান প্রদর্শনী

Last Updated:

North 24 Parganas News: বিজ্ঞানের প্রতি পড়ুয়াদের আগ্রহ ও চিন্তাভাবনার প্রসার বাড়াতে জেলার বিভিন্ন গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছে ভ্রাম্যমান  বিজ্ঞান প্রদর্শনীর বিশেষ বাস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: বিজ্ঞান বিষয়ে আগ্রহী করতে গ্রামের স্কুলে পৌঁছে যাচ্ছে ভ্রাম্যমান প্রদর্শনী বাস। গ্রামের ছাত্র-ছাত্রীরা বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করতে শহরের তুলনায় কম আগ্রহী। সেজন্য এবার গ্রামের ছাত্র-ছাত্রীদের আরও বেশি বিজ্ঞান বিষয়ে সহজ ও আগ্রহী করে তুলতে বিশেষ উদ্যোগ দেখা গেল বিড়ালা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি মিউজিয়াম ও তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে।
advertisement

শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়। কর্মমুখী শিক্ষাও বর্তমানে জরুরি বলে মত শিক্ষকমহলের। বইয়ের পাতায় যেটা পড়ছে পড়ুয়ারা সেটা হাতে কলমে শেখাও প্রয়োজন। বিজ্ঞানকে খেলার ছলে গ্রামের স্কুলের পড়ুয়াদের কাছে আরও বেশি জনপ্রিয় ও আগ্রহী করে তোলার জন্য, বিজ্ঞানের প্রতি পড়ুয়াদের আগ্রহ ও চিন্তাভাবনার প্রসার বাড়াতে জেলার বিভিন্ন গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছে ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনীর বিশেষ বাস।

advertisement

এদিন বসিরহাটের বেলের ধান্যকুড়িয়া হাই স্কুলে বেশ কয়েকটি স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত হল বিজ্ঞানকে সহজ ভাবে জানা এবং চেনার জন্য কর্মশালা ও প্রদর্শনী। মূলত গ্রামের ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রথাগত শিক্ষা ছাড়া প্রযুক্তি নিয়ে পড়াশোনার আগ্রহ খুব একটা দেখা যায় না। ছাত্র-ছাত্রীদের বেশি পরিমাণে ইঞ্জিনিয়ারিং সহ প্রযুক্তিগত শিক্ষায় আগ্রহী এবং বিজ্ঞান মুখে করতে এই উদ্যোগ বলে জানা যায়।

advertisement

আরও পড়ুনঃ WTC Final: সামনেই টেস্ট বিশ্বকাপের ফাইনাল, আর কটি ম্যাচ জিতলে ফাইনালে উঠবে টিম ইন্ডিয়া

View More

ছাত্র-ছাত্রীদের মনে অনেক সময় প্রশ্ন থাকে এই বিজ্ঞান আসলে কাজ করে কী ভাবে? পড়ুয়াদের মনে এই প্রশ্নের উত্তর জোগাতেই একাধিক মডিউলার সহ বিভিন্ন গেজেটের ব্যবহার দেখা যায়। শুধু বিজ্ঞান প্রদর্শনী নয়, থ্রিডি অ্যানিমেশন সহ বিভিন্ন প্রযুক্তি বিদ্যার সঙ্গে সরল সহজ ভাবে ছাত্র-ছাত্রীদের মনের আলাপ ঘটিয়ে দেওয়াই ছিল এই কর্মশাল মূল উদ্দেশ। বিজ্ঞান ভূগোল সহ একাধিক বিষয় কীভাবে আমাদের জীবনে জড়িয়ে আছে, তা হাতে কলমে দেখে খুশি স্কুল-পড়ুয়ারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেলেন যুবক! উদ্ধারে সেভেন ব্যাটালিয়ন, ২০ ঘণ্টা পর মিলল দেহ
আরও দেখুন

জুলফিকার মোল্যা

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বিজ্ঞান বিষয়ে আগ্রহ বাড়াতে গ্রামের স্কুলে পৌঁছে যাচ্ছে ভ্রাম্যমান প্রদর্শনী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল