TRENDING:

South 24 Parganas News: বছরের ৩৭ বার! সুন্দর বনে জঙ্গল ঘেঁষা লোকালয়ে বার বার হানা দক্ষিণরায়ের

Last Updated:

চলতি বছরে কুলতলি এলাকায় জঙ্গল ঘেঁষা একাধিক গ্রামে বাঘ লোকালয়ে ঢুকে পড়েছে অন্তত ৩৭ বার। কুলতলীর জঙ্গলে 'সাব-অ্যাডাল্ট' বাঘের সংখ্যা হয়তো বেড়েছে, যারা নতুন বাসস্থানের খোঁজে বিচরণ করছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুন্দরবন: সুন্দরবনের কুলতলি ব্লকের জঙ্গল-সংলগ্ন গ্রামগুলো যেন আর শুধু প্রাকৃতিক সৌন্দর্যের গল্প বলে না, বলে আতঙ্কের কথাও। কারণ, চলতি বছরে কুলতলি এলাকায় জঙ্গল ঘেঁষা একাধিক গ্রামে বাঘ লোকালয়ে ঢুকে পড়েছে অন্তত ৩৭ বার। কুলতলির গ্রামগুলোর মানুষ এখন বাঘের হুংকারে কেঁপে ওঠেন। কখনও ধানক্ষেত, কখনও বা পুকুরপাড়ে বাঘের পায়ের ছাপ দেখা যায়।
advertisement

শনিবার ভোরে দেউলবাড়িতে ধানখেতে চারা গাছ দেখতে গিয়ে নির্মল নস্কর, বুদ্ধিশ্বর নস্কররা দেখতে পান বিশাল টাটকা বাঘের পায়ের ছাপ। চমকে ওঠেন তারা। সঙ্গে সঙ্গেই খবর যায় কুলতলী থানা ও চিতুরি ফরেস্ট রেঞ্জে। বন দফতরের টাইগার রেসকিউ টিম ছুটে আসে। অনুমান করা হচ্ছে, বাঘটি আশ্রয় নিয়েছে কাঁটামারির একটি গেস্ট হাউসের ঝোপে। রায়দিঘি রেঞ্জার এডিএফও ঘটনাস্থলে উপস্থিত হন। জাল দিয়ে ঘিরে ফেলা হয় এলাকা। সঙ্গে চলে মাইকিং, নজরদারি।

advertisement

আরও পড়ুন: লঞ্চ থেকে এক লাফে নিজের ডেরায়! সুন্দরবনে মুক্ত রয়্যাল বেঙ্গল

বাঘবন্দি করতে রাতের দিকে পাতা হয় খাঁচা। অবশেষে সেই খাঁচা তে বাঘ বন্দী হয়ে যায়। বন দফতর জানিয়েছে, সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে বাঘ লোকালয়ে আসে। কিন্তু এবার চরম গ্রীষ্মেও যেভাবে বাঘ বার বার গ্রামে ঢুকে পড়ছে, তা উদ্বেগের। এই সময় বাঘের চলাচল অস্বাভাবিক। কুলতলীর জঙ্গলে ‘সাব-অ্যাডাল্ট’ বাঘের সংখ্যা হয়তো বেড়েছে, যারা নতুন বাসস্থানের খোঁজে বিচরণ করছে।’

advertisement

View More

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

কুলতলি সেভিং টাইগার সোসাইটির এক সদস্য বলেন, ‘একটি বাঘ যদি নির্দিষ্ট এলাকাতে বার বার ফিরে আসে, তাহলে বনবিভাগের উচিত বাঘটিকে পর্যবেক্ষণে রাখা। আর এভাবেই বারে বারে লোকালয়ে বার ঢুকে পড়ছে। যদিও বাঘের সংখ্যা আগের তুলনায় অনেকটাই বেড়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

সুমন সাহা

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: বছরের ৩৭ বার! সুন্দর বনে জঙ্গল ঘেঁষা লোকালয়ে বার বার হানা দক্ষিণরায়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল