TRENDING:

South 24Parganas News: এবার আবাস বন্ধুকে ইলেকট্রিক পোস্টে বেঁধে বিক্ষোভ গ্রামবাসীদের, ধুন্ধুমার ভাঙর

Last Updated:

খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাশীপুর থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাঙ্গর: এবার আবাস বন্ধুকে ইলেকট্রিক পোস্টে বেঁধে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। বেশ কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন এলাকায় আবাস যোজনার সঠিক ঘর প্রাপকদের বঞ্চিত করা হয়েছে, এই অভিযোগে বিক্ষোভ হয়েছে৷ এবার এলাকায় সমীক্ষা করতে গেলে আবাস বন্ধুকে ইলেকট্রিক পোস্টে বেঁধে বিক্ষোভ গ্রামবাসীদের৷ ঘটনাটি ঘটেছে কাশীপুর থানা এলাকার ভাঙরের পদ্মপুকুর গ্রামে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাশীপুর থানার পুলিশ।
আবাস বন্ধুকে পোস্টে বেঁধে বিক্ষোভ ভাঙ্গরে
আবাস বন্ধুকে পোস্টে বেঁধে বিক্ষোভ ভাঙ্গরে
advertisement

বিক্ষোভে সামিল হয়েছিলেন ভাঙরের জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা। খবর পেয়ে পোলেরহাট পঞ্চায়েতের উপপ্রধান হাকিমুল মোল্লা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তিনি জানান, জমি কমিটি যে এলাকায় সন্ত্রাস করছে তার প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছে। এখানে প্রশাসনিক তরফ থেকে এলাকায় সমীক্ষা হয়েছে৷ পঞ্চায়েত কোনরকমভাবে কারও নাম তালিকা থেকে বাদও দেয়নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24Parganas News: এবার আবাস বন্ধুকে ইলেকট্রিক পোস্টে বেঁধে বিক্ষোভ গ্রামবাসীদের, ধুন্ধুমার ভাঙর
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল