TRENDING:

South 24 Parganas News: ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, জলে দুই দুষ্কৃতী

Last Updated:

ডাকাতির ছক শেষ মুহূর্তে ভেস্তে দিল পুলিশ, জয়নগর থেকে গ্রেফতার দুই দুষ্কৃতী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: সবে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে। এখনও জেলায় জেলায় রাজনৈতিক সংঘর্ষ অব্যাহত। এই পরিস্থিতির সুযোগ নিয়ে আনাগোনা বাড়ছে ডাকাতদের। এদিন তেমনই একটি ঘটনা ফাঁস হয়ে গেল জয়নগরে। একদল দুষ্কৃতীর ডাকাতির ছক বানচাল করে দিল পুলিশ। হাতেনাতে গ্রেফতার করল দু’জনকে।
advertisement

আরও পড়ুন: টাকা না থাকলেও দিব্যি পড়া যায় এই বেসরকারি স্কুলে!

জয়নগরের উওর দুর্গাপুর থেকে ডাকাতির ছক কষার অভিযোগে এনামেল মোল্লা ও বিশ্বজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূএে খবর পেয়ে জয়নগর থানার পুলিশ দল হানা দেয়। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ধৃত দু’জন ডাকাতির উদ্দেশেই এলাকায় জড়ো হয়েছিল। তাদের সঙ্গে আর কোন‌ও সদস্য বা বড় চাঁই জড়িয়ে আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

advertisement

View More

ডাকাতির ছক পুলিশ ভেস্তে দেওয়ায় হাঁফ ছেড়ে বেঁচেছে জয়নগরের মানুষ। এদিকে ধৃতদের মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতের তোলা হয়। বিচারক তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গা দূষণ রুখতে বিরাট পরিকল্পনা, এই প্রকল্পের হাত ধরে আমূল বদলে যাবে নদীর রূপ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, জলে দুই দুষ্কৃতী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল