আচমকাই প্রশাসনের চোখের সামনে অবৈধ এই নির্মাণ কাজকে ঘিরে শুরু হল বিতর্ক । জানা গিয়েছে, কয়েক বছর আগে এক ব্যক্তি পঞ্চানন রোডে একটি ঝোড়ার ওপর বিল্ডিং নির্মাণের কাজ শুরু করেছিলেন।
মূলত ৩৬ নম্বর ওয়ার্ড এবং শান্তিনগর এলাকার জল প্রবাহের রাস্তা এটি মূল নিকাশি ব্যবস্থা উপর এভাবে অবৈধ নির্মাণ শুরু করেছিল অনেকদিন আগেই । তারপর স্থানীয় প্রশাসনের সহায়তায় সেই কাজ বন্ধ করে দেওয়া হয় । কিন্তু আবার এই আবাসন তৈরির কাজ শুরু হওয়ায় গোটা এলাকা ঘিরে শুরু হয় বিতর্ক । কিভাবে সমস্ত কাজ বন্ধ হওয়ার পরেও আবার নির্মাণ কাজ শুরু করলো এই নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ।
advertisement
খবর জানাজানি হতেই স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা পঞ্চায়েত প্রধান সেই এলাকায় গিয়ে উপস্থিত হন ।এভাবে ঝোরা দখল করে কাজ হওয়ায় কাগজপত্র খতিয়ে দেখতে চান তৎকালীন পঞ্চায়েত প্রধান । সেইসময় সঠিক কাগজপত্র দেখাতে না পারায় কাজ বন্ধ হয়ে যায় ।
এরপর ডাবগ্রাম ২ গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা পঞ্চায়েত প্রধান খোদ গিয়ে গিয়ে সেই কাজ বন্ধ করিয়ে দেয়। পঞ্চায়েত সদস্য মিঠু সরকার বলেন, ৩৬ নং ওয়ার্ড ও ডাবগ্রাম ২ এর নিকাশী ব্যবস্থা এই ঝোড়ার ওপর নির্ভরশীল ।
আরও পড়ুন: Babar Azam: ক্রিকেট মাঠ থেকে পড়ুয়াদের বই! ক্লাস নাইনের প্রশ্নপত্রে বাবর আজম
এভাবে তা দখল করে নির্মাণ হলে নিকাশি ব্যবস্থায় সমস্যা দেখা যাবে । এপ্রসঙ্গে পঞ্চায়েত প্রধান সুধা সিংহ চ্যাটার্জী বলেন, অবৈধভাবে এই বিল্ডিং তৈরি হওয়া যাবে না। এই সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হবে।
অনির্বাণ রায়





