TRENDING:

East Bardhaman News- বুদবুদে সুচনা কৃষি মেলার। নবান্নের নির্দেশ না পেলে বন্ধ হবে না মেলা, জানালেন মন্ত্রী স্বপন দেবনাথ

Last Updated:

কড়া বিধিনিষেধের মধ্যেই শুরু হল কৃষি মেলা। যদি নির্দেশ আসে তাহলে মেলা বন্ধ করে দেওয়া হবে বললেন মন্ত্রী স্বপন দেবনাথ। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

প্রতি বছরের মত এই বছরও বুদবুদের মহাকালী হাই স্কুলে কৃষি ও স্বাস্থ্য মেলার আয়োজন করা হল এদিন। কৃষি মেলায় কৃষকদের উৎপাদিত ফসলের যেমন প্রদর্শনী করা হয়েছে, পাশাপাশি কৃষকদের চাষের সুবিধার জন্য নানান কাউন্টার খোলা হয়েছে (East Bardhaman News)। কৃষি মেলা প্রাঙ্গনেই কৃষকদের কৃষি ঋণ ও কৃষি কাজে ব্যবহৃত সরঞ্জাম কেনার ক্ষেত্রে তাদের কি কি করনীয়, সেই বিষয়ে কৃষকদের সুবিধার জন্য কাউন্টার থেকেই সমস্ত সুবিধা প্রদান করার ব্যবস্থা করা হয়েছে। কৃষি মেলা উপলক্ষ্যে বিদ্যালয়ের মাঠেই বসেছে মেলা। উদ্বোধন হওয়ার পর থেকেই কৃষি মেলা দেখতে ভিড় জমিয়েছেন এলাকার মানুষ।

advertisement

উদ্যোক্তারা জানান, করোনার বিধিনিষেধ মেনেই এবছর মেলার আয়োজন করা হয়েছে। যারা মেলায় আসছে, কাউকে মাস্ক ছাড়া মেলায় প্রবেশ করতে দেওয়া হবে না। মেলা চলবে আগামী ১০ দিন। তবে মন্ত্রী স্বপন দেবনাথ জানান, যদি নির্দেশ আসে তাহলে মেলা বন্ধ করে দেওয়া হবে।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News- বুদবুদে সুচনা কৃষি মেলার। নবান্নের নির্দেশ না পেলে বন্ধ হবে না মেলা, জানালেন মন্ত্রী স্বপন দেবনাথ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল