TRENDING:

Death News: ঘরের দরজা ভাঙতেই...! ফাঁস লাগানো অবস্থায় যুবকের দেহ উদ্ধার, শোক-হাহাকার পরিবারে

Last Updated:

Death News: ঋণ নিয়ে চাষ করার পর আলুর দাম না পাওয়ায় প্রভূত ক্ষতির আশঙ্কায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে বুলবুল মণ্ডল। গলায় ফাঁস লাগানো অবস্থায় যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গলসীর রামনগরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান:  বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গলসীর রামনগরে। মৃতের বুলবুল মণ্ডল। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেলে পাঠায় গলসী থানার পুলিশ।
মর্মান্তিক মৃত্যু স্কুল ছাত্রের (প্রতীকী চিত্র)
মর্মান্তিক মৃত্যু স্কুল ছাত্রের (প্রতীকী চিত্র)
advertisement

পরিবার-পরিজনদের অভিযোগ,ঋণ নিয়ে চাষ করার পর আলুর দাম না পাওয়ায় প্রভূত ক্ষতির আশঙ্কায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে বুলবুল মণ্ডল। পরিবারের সদস্যরা জানান,বুলবুল মণ্ডল নিজের এক বিঘা ও ভাগে চার বিঘা জমিতে আলু চাষ করেছিল।

আরও পড়ুন-একাধিক পুরুষসঙ্গী, সহবাসের পরই বিচ্ছেদ! ভেঙেছে ২ ক্রিকেটারের মন, এখন ১২০ কোটির মালকিন ‘ইনি’, বলুন তো কে ‘এই’ অভিনেত্রী?

advertisement

চাষের জন্য একাধিক ব্যক্তির কাছ থেকে ঋণও নিয়েছিল সে। কিন্তু এবছর আলুর দাম না থাকায় সেই টাকা শোধ হবে কি করে এই ভাবনা তাঁকে গ্রাস করছিলো।তাছাড়াও কয়েকদিন পরই তাঁর বোনের বিয়ে ছিল। টাকার জোগাড় হবে কিভাবে এই দুশ্চিন্তা থেকেই সে আত্মঘাতী হয়।

আরও পড়ুন-আগামী ৮ মাস…! মঘা নক্ষত্রে কেতুর রাজকীয় গমন, ৫ রাশি হবেন ‘কোটিপতি’, বাড়বে বিপুল বেতন, রাজার হালে সুখ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের মধ্যে কমতে চলেছে এনবিএসটিসি বাসের সংখ্যা! কোন কোন রুটে কমে যাবে বাস পরিষেবা জেনে নিন এক নজরে
আরও দেখুন

যদিও সেই দাবি উড়িয়ে দিয়ে গলসী ১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পার্থসারথী মণ্ডল জানান, প্রতিটি মৃত্যুই দুঃখের। কি কারণে তিনি আত্মহত্যা করলেন তা সঠিকভাবে বলতে না পারলেও বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পারছি।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
Death News: ঘরের দরজা ভাঙতেই...! ফাঁস লাগানো অবস্থায় যুবকের দেহ উদ্ধার, শোক-হাহাকার পরিবারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল