তবে সোশ্যাল মিডিয়ায় বর্তমানে হারিয় যাওয়া প্রতিভাদের তুলে ধরতে এক বিশেষ ভূমিকা পালন করছে ৷ এমনই এক প্রতিভার কথা এখন আলোচনায় এসেছে রাস্তার ধারে এক অচেনা ব্যক্তি অত্যন্ত সুরেলা গলায় একটি জনপ্রিয় হিন্দি গান গাইছেন ৷ তাঁর গানের গলায় দেখে সোশ্যাল মিডিয়ায় মানুষেরা যেন মুগ্ধ হয়ে উঠেছেন ৷ এই বৃদ্ধের গান শুনে বহু মানুষ নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না কিছুতেই তাই একবার নয় বারেবারে তাঁরা মন্ত্রমুগ্ধ হয়ে গান শুনছেন ৷
সব থেকে বড় বিষয় হল শুধুই গান নয় বাজনাও বাজাচ্ছেন তিনি ৷ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে শুধুই নয় মানুষের ভাললাগার এক অন্য মাত্রা স্পর্শ করেছে ৷ সেই ভিডিওটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি করেছে ইন্টারনেটে সেই ভিডিওটি আসলে comedynation.teb ইনস্টাগ্রাম থেকে আপলোড করা হয়েছে ৷ ভিডিওটি প্রকাশ্যে আসতেই বয়ে গিয়েছে প্রশংসার বন্যা ৷
আরও পড়ুন: Alia Bhatt : ফ্লোরাল ড্রেসে স্নিগ্ধ লুক আলিয়ার, চোখ ফেরাবে এমন সাহস কার!
একজন এই গানটি শুনে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন এই প্রতিভার এগিয়ে যাওয়া উচিৎ ৷ অন্য একজন লিখেছেন এই ব্যক্তির যত প্রশংসা করা যায় ততই কম ৷
