TRENDING:

Snake Viral Video: 'আদরের' সাপ-কে স্নান করিয়ে, খাইয়ে ভাইরাল যুবক! রইল ভিডিও

Last Updated:

যে প্রাণী দেখলে শত হাত দূরে থাকেন সকলে, তাকেই আপন করে নিয়েছেন এই যুবক (Viral Video)!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সাপ দেখে ভয় পান না, এমন মানুষ কমই রয়েছেন৷ সাপকে পোষ মানানো তো মুখের কথা নয়৷ তবে ব্যতিক্রমও রয়েছে৷ ঠিক যেমন এই যুবক৷ কারণ তিনি নির্ভয় এই সরীসৃপের (snake) মাথায় জল ঢেলে স্নান করিয়ে দিচ্ছেন এবং তারপর জলও খেতে দিচ্ছেন সাপকে৷ সত্যিই যেন অসম্ভবকে সম্ভব করেছেন তিনি৷ আর এই ভিডিও ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছেন যুবক (Viral Video)৷
সাপের ভাইরাল ভিডিও
সাপের ভাইরাল ভিডিও
advertisement

আরও পড়ুন Viral Video: ময়লা ফেলার গাড়িতেই মহানন্দে নবদম্পতির নাচ! পৌঁছলেন বিয়ের মন্ডপে

কল থেকে বালতিতে জল ভরছেন এক যুবক৷ তার সামনে ফণা তুলে রয়েছে কেউটে৷ তবে তাতে তার কোনও ভয় নেই৷ কারণ তিনি তো সাপ ভালবাসেন৷ সাপের খেয়াল রাখতেই তো এভাবে বালতিতে জল ভরছেন তিনি৷ তারপর জল ঢালছেন সাপের মাথায়৷ সাপটিও কোনও রকম নড়াচড়া করছে না৷ সম্ভবত সেও বুঝতে পারছে তার আদর ও কদর! অধিকাংশ ক্ষেত্রে সাপ দেখলে আঁতকে ওঠেন মানুষজন৷ কারণ সাপের কামড়ে মৃত্যু পর্যন্ত হয়৷ সেই ভয়ে কাঁটা হয়ে থাকেন সকলে৷ তবে এই ঘটনা পুরোপুরি আলাদা৷ যা দেখে নেটিজেনরা তাজ্জব (Viral Video Snake)!

advertisement

কোথাকার এই ভিডিও বা যুবকটি কে, তার পরিচয় সঠিক ভাবে জানা যায়নি৷ তবে এখনও যে পশুপ্রেম (Animal Lover) মানুষের মধ্যে রয়েছে তা দেখেই বাহবা দিচ্ছেন সকলে৷ ভয়ঙ্কর রূপের যে সব প্রাণী রয়েছে, তাদের দেখলেই পিটিয়ে মেরে ফেলা বা তাদের উত্যক্ত করার প্রবণতা দেখা যায় প্রায়সই৷ সেখানে এ ঘটনা একেবারেই আলাদা৷ তা দেখেই পশুপ্রেমীরা খুশি হয়েছেন৷

advertisement

আরও পড়ুন Viral! বিয়েবাড়িতে বেশি খাওয়ার জন্য যা করা হল অতিথির সঙ্গে...দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের মধ্যে কমতে চলেছে এনবিএসটিসি বাসের সংখ্যা! কোন কোন রুটে কমে যাবে বাস পরিষেবা জেনে নিন এক নজরে
আরও দেখুন

ভিডিওটি খুবই জনপ্রিয় হয়েছে৷ ভিডিওটি সামনে আসতেই লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে৷ ইতিমধ্যেই ৩৩ লক্ষ লাইক পেয়েছে ভিডিওটি৷ সকেলই প্রায় লিখছেন যে, পশুদের সঙ্গে সঠিক ব্যবহার প্রয়োজন! তবে এই ভিডিওটি গত বছরও সামনে এসেছিল৷ এবং তখনও সমানভাবে জনপ্রিয় হয়৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Snake Viral Video: 'আদরের' সাপ-কে স্নান করিয়ে, খাইয়ে ভাইরাল যুবক! রইল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল