TRENDING:

চোখে একসঙ্গে ২৩টা কনট্যাক্ট লেন্স! ভয়ঙ্কর ভিডিও দেখে তোলপাড় নেট দুনিয়া

Last Updated:

Doctor removes 23 contact lenses from woman's eye : এক মহিলার চোখ থেকে কম পক্ষে ২৩ টা কনট্যাক্ট লেন্স বের করেছেন এক ডাক্তার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়াশিংটন :  চোখে পাওয়ার থাকলে অনেকেই কনট্যাক্ট লেন্স ব্যবহার করেন ৷ কিন্তু একসঙ্গে ২৩ টা কনট্যাক্ট লেন্স ব্যবহার করতে দেখেছেন কখনও ? এক আশ্চর্যের ভিডিও ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ার পর্দায় ৷ এক মহিলার চোখ থেকে বের করা হয়েছে একসঙ্গে ২৩ টা কনট্যাক্ট লেন্স ৷
advertisement

মেডিকেল সায়েন্সের এক অভূতপূর্ব আবিষ্কার হল কনট্যাক্ট লেন্স ৷ চোখে পাওয়ার থাকলে চশমা না পরেও অনায়াসেই সব কিছু পরিষ্কার দেখা যায়  কনট্যাক্ট লেন্স পরে ৷ কিন্তু ঠিকমত পরতে হবে এই কনট্যাক্ট লেন্স ৷ ঠিক করে কনট্যাক্ট লেন্স না পরতে জানলে বা না খুলতে জানলে ভয়ানক সমস্যার সৃষ্টি হতে পারে ৷

advertisement

আরও পড়ুন :  লুকিয়ে থাকা ডায়েবেটিস? এই লক্ষণগুলি থাকলে আজই রক্ত পরীক্ষা করান

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে ধরা পড়েছে ঠিক এমনই এক ছবি ৷ এক মহিলার চোখ থেকে কম পক্ষে ২৩ টা কনট্যাক্ট লেন্স বের করেছেন এক ডাক্তার ৷ এই আশ্চর্যের ভিডিও দেখে তাজ্জব হয়েছে নেট দুনিয়া ৷

advertisement

আরও পড়ুন : মুখে ব্রণ-র সমস্যায় জেরবার? কফিতেই হতে পারে মুশকিল আসান

ভিডিওতে দেখা গিয়েছে মহিলার চোখের পাতার ভিতরে লুকিয়ে আছে একাধিক কনট্যাক্ট লেন্স ৷ বিশেষজ্ঞটি মহিলার চোখ থেকে বের করছেন একের পর এক কনট্যাক্ট লেন্স ৷ এই তাজ্জবজনক  ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার এক মেডিক্যাল ক্লিনিকে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
আরও দেখুন

ভিডিওটি শেয়ার করেছেন এক চক্ষু বিশেষজ্ঞ ৷ তিনি ভিডিওটি শেয়ার করে লিখেছেন, " আমার ক্লিনিকে একজনের চোখ থেকে একসঙ্গে ২৩টা      কনট্যাক্ট লেন্স বের করলাম ৷ দয়া করে রোজ নিজের কনট্যাক্ট লেন্স খুলতে ভুলবেন না ৷" মহিলার এই ভয়ঙ্কর পরিণতি দেখে অবাক হয়েছেন অনেকেই ৷ ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
চোখে একসঙ্গে ২৩টা কনট্যাক্ট লেন্স! ভয়ঙ্কর ভিডিও দেখে তোলপাড় নেট দুনিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল