TRENDING:

Viral Video: দিল্লিতে অটোচালকের কাণ্ড, বিদেশিকে ‘যৌন পরিষেবার’-এর প্রস্তাব, ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: রাজধানী দিল্লি-তে এক বিদেশি পর্যটকের সঙ্গে অটোযাত্রার সময় অশোভন ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। নিউজিল্যান্ড থেকে আসা ওই পর্যটক পুরো ঘটনাটি ভিডিও করে পরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লিঃ রাজধানী দিল্লি-তে এক বিদেশি পর্যটকের সঙ্গে অটোযাত্রার সময় অশোভন ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। নিউজিল্যান্ড থেকে আসা ওই পর্যটক পুরো ঘটনাটি ভিডিও করে পরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
News18
News18
advertisement

আরও পড়ুনঃ ‘কেরালা স্টোরি ২’ মুক্তি নিয়ে আইনি জট! শুনানি শেষ না হওয়া পর্যন্ত রিলিজ নয় বলল হাইকোর্ট

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অটোচালক বারবার অর্থের বিনিময়ে যৌন পরিষেবার প্রস্তাব দিচ্ছেন, যদিও পর্যটক একাধিকবার তা প্রত্যাখ্যান করেন। জানা গিয়েছে, দিল্লি বিমানবন্দরে যাওয়ার জন্য অটো নেন ওই পর্যটক। প্রথমে ভাড়া ১৩০০ টাকা বলা হলেও পরে তা ১০০০ টাকায় ঠিক হয়। যাত্রাপথেই চালক ফারোজ খান নিকটবর্তী একটি হোটেলে “ভাল মেয়ে” ব্যবস্থা করার প্রস্তাব দেন এবং জোর করে বিষয়টি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন।

advertisement

ভিডিওর একাংশে শোনা যায়, চালক ভাঙা ইংরেজিতে বলেন, “২০ মিনিটের জন্য”, এবং হোটেলে “পিজ়া ও মেয়ে”—এর প্যাকেজ ১০ হাজার টাকার কথাও উল্লেখ করেন। বারবার অস্বীকার করার পরও চালকের এই আচরণে অস্বস্তিতে পড়েন পর্যটক।

সেরা ভিডিও

আরও দেখুন
মিশরের মানুষ ভারতকে চেনেন দুই তারকা অভিনেতার সৌজন্যে! হাওড়ার তিন অভি‌যাত্রী যা জানালেন...
আরও দেখুন

পরে ওই পর্যটক নিজের অভিজ্ঞতা সোশ‍্যাল মিডিয়াতে শেয়ার করে সতর্কবার্তা দেন—“দিল্লিতে থাকলে অ‍্যাপ ক‍্যাব ব্যবহার করুন, অনেক বেশি নির্ভরযোগ্য।” এই ঘটনার পর দিল্লিতে পর্যটক নিরাপত্তা ও গণপরিবহনে আচরণবিধি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: দিল্লিতে অটোচালকের কাণ্ড, বিদেশিকে ‘যৌন পরিষেবার’-এর প্রস্তাব, ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল