South China Morning Post-এর প্রতিবেদন অনুযায়ী, একই গ্রামের এই সাতটি কুকুরকে তিনটি আলাদা বাড়ি থেকে চুরি করা হয়েছিল। পরে তারা একটি চলন্ত ট্রাক থেকে খাঁচা ভেঙে বেরিয়ে আসে এবং চাংশুয়াং এক্সপ্রেসওয়েতে লাফিয়ে পড়ে। এরপর টানা দু’দিন ধরে তারা হাইওয়ে ও মাঠ পেরিয়ে একসঙ্গে পথ চলতে থাকে, কেউ কাউকে ছেড়ে যায়নি।
advertisement
১৬ মার্চ চাংচুন শহরে এক ব্যক্তি ভিডিওটি করেন। সেখানে দেখা যায়, কুকুরগুলি একটি নির্দিষ্ট ফর্মেশন মেনে হাঁটছে—সামনে একটি কর্গি, যেন দলের নেতৃত্ব দিচ্ছে; একপাশে গোল্ডেন রিট্রিভার পাহারার ভূমিকায়; আর মাঝখানে আহত জার্মান শেফার্ডকে ঘিরে বাকি কুকুরেরা ধীরে ধীরে এগোচ্ছে।
লু তাদের নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও কুকুরগুলি নিজের পথে এগিয়ে চলে। পরে তিনি ভিডিওটি পোস্ট করে প্রশাসনের হস্তক্ষেপের আবেদন জানান। ভিডিও ভাইরাল হতেই উদ্ধারকাজে নামে স্বেচ্ছাসেবীরা, এমনকি ড্রোন ব্যবহার করেও কুকুরগুলির গতিবিধি নজরদারি করা হয়।
লু স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, “ওদের দেখে মনে হচ্ছিল বিপদে পড়া একদল ভাই, যারা একসঙ্গে এগিয়ে চলেছে—একেবারেই পথকুকুরের মতো নয়।”
