TRENDING:

Viral Optical Illusion: গাছের আড়ালে লুকিয়ে রয়েছে পাঁচখানা প্রাণী! খুঁজে বলুন তো কোন কোন প্রাণী?

Last Updated:

Optical Illusion Image: এত সুকৌশলে গাছের বাঁকে লুকিয়ে রয়েছে তারা যে চোখে ধাঁধা লেগে যাওয়াই স্বাভাবিক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Viral Optical Illusion: সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়ে উঠেছে অপটিক্যাল ইলিউশন। এই দৃষ্টি বিভ্রম শুধু মজার তাই নয়, মানুষের মনের গভীরকে জানতেও এর জুড়ি নেই। ঘণ্টার পর ঘণ্টা ধরে অপটিক্যাল ইলিউশনকে ব্যাখ্যা করা যায়। মস্তিষ্ককে খাটিয়ে মারে এই ধরনের অপটিক্যাল ইলিউশন, আর তাতেই বেরিয়ে আসে নিজের ব্যক্তিত্বের নানা দিক। যেমন নীচের এই ছবিটি। ভাইরাল হওয়া এই অপটিক্যাল ইলিউশনে এক নজরে কী চোখে পড়ছে, একটা প্রায় ন্যাড়া গাছ তো?
Viral Optical Illusion
Viral Optical Illusion
advertisement

আসলে গাছ নয় স্রেফ। খুব ভালো করে মাথা খাটালে আপনি এই ছবিতে পশু খুঁজে পাবেন। তাও একটা দু’টো নয়, পাঁচটা! মাথা খাটিয়ে ভালো করে দেখুন তো কোন কোন প্রাণী লুকিয়ে রয়েছে এই গাছের ছবিতে!

আরও পড়ুন- জেনেশুনেই মানুষের 'বিষ্ঠাগোলা জল' খেলে ভাইরাল এই ব্যক্তি! কিন্তু কেন?

advertisement

উত্তরটা হল, একটা মোরগ, একটা মুরগি, এবং তাদের তিন ছানা! এত সুকৌশলে গাছের বাঁকে লুকিয়ে রয়েছে তারা যে চোখে ধাঁধা লেগে যাওয়াই স্বাভাবিক। তবে একবার দেখে নিলে তারপর বারেবারে এই মোরগ-মুরগি পরিবারকেই চোখে পড়বে। ভালো করে ছবিটি লখ্য করুন। গাছের কাণ্ড যেখানে বেঁকেছে, সেই জায়গাতেই নানাভাবে মুরগির আর মোরগের অবয়ব রয়েছে। আপনি মোরগের লেজ দেখতে পেলেই বাকিটাও চোখে আসবে। গাছের ডালপালার বাকি অংশেই লুকিয়ে রয়েছে ৩ খানা মুরগির ছানা। গাছের কিছু পাতা আসলে এই মুরগি ও মোরগদের চোখ।

advertisement

আরও পড়ুন- রেকর্ড ভাঙল দিল্লি, ১২ বছর পর সর্বোচ্চ অসহনীয় তাপমাত্রায় কাহিল রাজধানী!

সম্প্রতি আরও একটি অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয়েছে। বেসবল খেলা নিয়ে এই অপটিক্যাল ইলিউশনে জিজ্ঞেস করা হয়েছে ব্যাটসম্যান ডানহাতি নাকি বাঁহাতি? আপনার কী মনে হয়?

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Optical Illusion: গাছের আড়ালে লুকিয়ে রয়েছে পাঁচখানা প্রাণী! খুঁজে বলুন তো কোন কোন প্রাণী?
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল