Viral Money Punch: অবশেষে কোলের উষ্ণতা পেল ভাইরাল পাঞ্চ, কাছে টেনে নিল কে? অনাথ বাঁদর পেল 'প্রাণ'
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Viral Money Punch: ম্যাকাক প্রজাতির ছোট্ট বাঁদরের চাহিদা বলতে ছিল একটু মমত্ব, একটু আলিঙ্গন ও উষ্ণতা। অবেশেষ অনাথ পাঞ্চ পেল কোলের আলিঙ্গন। মন ভাল খবর...
advertisement
1/9

জন্মদাত্রী মায়ের স্নেহের পরশ থেকে বঞ্চিত। মুখ ফিরিয়ে নিয়েছে আশেপাশের সকলেই। সাহচর্য বলতে নিষ্প্রাণ একটি খেলনা পুতুল। সেটি আঁকড়েই জীবনযুদ্ধে শামিল একরত্তি বানরছানা।
advertisement
2/9
ম্যাকাক প্রজাতির ছোট্ট বাঁদরের চাহিদা বলতে ছিল একটু মমত্ব, একটু আলিঙ্গন ও উষ্ণতা।
advertisement
3/9
বাঁদরের সেই পুতুল টেনে এদিক-ওদিক ঘোরা আর অনাথ শিশুর পুতুল মায়ের কোলে ঘুম দেখে কেঁদেছে গোটা দুনিয়া। সেই পাঞ্চ অবশেষে কোলের উষ্ণতা পেল।
advertisement
4/9
তার মা তাকে অস্বীকার করেছিল জন্ম দেওয়ার পরেই, দলে নেয়নি বাকিরাও। বরং হতে হয়েছিল হেনস্থার শিকার।
advertisement
5/9
অগত্যা চিড়িয়াখানা কর্তৃপক্ষের দেওয়া খেলনার মধ্যেই সে খুঁজেছিল মায়ের আদর।
advertisement
6/9
জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানায় বেড়ে উঠছিল পাঞ্চ। চিড়িয়াখানার কর্মীরা খাবার দিতে এলে সে দৌড়ে গিয়ে আঁকড়ে ধরত তাঁদের পা। উঠে পড়ত কোলে।
advertisement
7/9
খাবারের চেয়ে তার অনেক বেশি প্রয়োজন ছিল একটা কোলের। বিভিন্ন সময়ের সেই সব মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।
advertisement
8/9
অবশেষে বহুকাঙ্খিত আদর পেল পাঞ্চ। গত বছরের জুলাইয়ে জন্মের প্রায় সাত মাস পরে সে পেল কোল। সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে ওই দলের একটি প্রাপ্তবয়স্ক বাঁদর তাঁকে গভীর মমত্বে যত্ন করছে।
advertisement
9/9
অন্য একটি ভিডিওতে দেখা গিয়েছে একটি বাঁদর কোলে টেনে নিয়েছে তাকে। দেখা গিয়েছে, নিজের চেয়ে একটু বড় হলেও আরও একটি খুদে হয়েছে তার বন্ধু। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানাচ্ছেন, শিশু বাঁদরের প্রতিটি পদক্ষেপ তাঁদের নজরে। যত্নের অভাব হয়নি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Viral Money Punch: অবশেষে কোলের উষ্ণতা পেল ভাইরাল পাঞ্চ, কাছে টেনে নিল কে? অনাথ বাঁদর পেল 'প্রাণ'