TRENDING:

Passport Cover Online Order: অনলাইনে পাসপোর্টের কভার অর্ডার করে পেলেন আসল একটি পাসপোর্ট ! চক্ষু চড়কগাছ যুবকের

Last Updated:

Mathrubhumi-এর খবর অনুযায়ী ওই পাসপোর্ট হাতে পেয়ে তিনি প্রথমে ই-কমার্স সংস্থার কাস্টমার কেয়ারে ফোন করেও বিশেষ কিছু সাহায্য পাননি বলে জানিয়েছেন মিধুন বাবু ৷ শুধু এই ঘটনার জন্য তাঁর কাছে সংস্থার তরফে দুঃখপ্রকাশ করা হয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তিরুঅনন্তপুরম: অনলাইনে (Online Shopping) কিছু জিনিস অর্ডার করে, তার বদলে অন্য কিছু পাওয়ার ঘটনা এর আগে বহুবার ঘটেছে ৷ কেউ কেউ টিভি বা অন্যান্য কোনও ইলেকট্রনিক্স জিনিস অর্ডার করে পাথর, ইট বা সাবানের বারও পেয়েছেন ৷ এমন ঘটনা প্রতিনিয়ত কোথাও না কোথাও ঘটতেই থাকে ৷ তবে এবার এক ক্রেতার সঙ্গে যা ঘটল, তাতে চক্ষু চড়কগাছ প্রত্যেকেরই (Man Orders Passport Cover Online Gets An Original Passport Delivered) ৷
Photo Courtesy: Mathrubhumi
Photo Courtesy: Mathrubhumi
advertisement

কেরলের এক ব্যক্তি অনলাইনে অর্ডার করেছিলেন পাসপোর্ট কভার ৷ বদলে যা এল বাড়িতে, তা দেখে কী করবেন বুঝে উঠতে পারছিলেন না তিনি ৷ প্যাকেজের মধ্যে পেলেন একটি আসল পাসপোর্ট ৷

আরও পড়ুন- প্রতীক্ষার অবসান ! ১৫ নভেম্বর থেকে ফের চালু হচ্ছে দিল্লি-সিডনি ফ্লাইট পরিষেবা

ক্রেতার নাম মিধুন বাবু (Midhun Babu) ৷ তিনি কেরলের ওয়ানাড়ের বাসিন্দা ৷ একটি ই-কমার্স সংস্থার ওয়েবসাইটে গত ৩০ অক্টোবর অর্ডার করেছিলেন পাসপোর্ট কভার ৷ কিন্তু পরের দিন, অর্থাৎ ১ নভেম্বর তাঁর বাড়িতে ডেলিভারি এল একটি আসল পাসপোর্টের ৷

advertisement

ওই পাসপোর্টটি মহম্মদ সালেহ (Muhammad Salih) নামের কোনও ব্যক্তির ৷ তিনি ত্রিশূরের কুন্নামকুলামের বাসিন্দা ৷ Mathrubhumi-এর খবর অনুযায়ী ওই পাসপোর্ট হাতে পেয়ে তিনি প্রথমে ই-কমার্স সংস্থার কাস্টমার কেয়ারে ফোন করেও বিশেষ কিছু সাহায্য পাননি বলে জানিয়েছেন মিধুন বাবু ৷ শুধু এই ঘটনার জন্য তাঁর কাছে সংস্থার তরফে দুঃখপ্রকাশ করা হয় ৷

advertisement

আরও পড়ুন-Viral Video: বিয়ের দিন স্টেজে তুমুল নাচ ! অনুষ্ঠান জমিয়ে দিলেন বর-বউ, দেখুন ভাইরাল ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

এরপর তিনি আর দেরি না করে পাসপোর্টে লেখা ঠিকানাতেই সেটি ক্যুরিয়ার করে দেন ৷ কারণ পাসপোর্টে কোনও ফোন নম্বর লেখা থাকে না ৷ তাই তাঁর পক্ষে ফোন করা সম্ভব হয়নি ৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Passport Cover Online Order: অনলাইনে পাসপোর্টের কভার অর্ডার করে পেলেন আসল একটি পাসপোর্ট ! চক্ষু চড়কগাছ যুবকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল