TRENDING:

Jhargram News: গেঁড়ি-গুগলির জীবন ছেড়ে ঘর সাজানোর জিনিস বানাচ্ছে লোধারা

Last Updated:

শাক, গুগলি তুলে বা বনের কাঠ কেটে চলত সংসার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে লোধাদের জীবনযাত্রাও। ঝাড়গ্রামের খোয়াবগাঁয় বসবাসকারী লোধারা অন্যান্য কাজের পাশাপাশি বানাচ্ছেন কাটুম কুটুম। ফেলে দেওয়া নানা জিনিস, ফলের বীজ, গাছের মূল-ছাল দিয়ে তৈরি করছেন ঘর সাজানোর অনবদ্য সব উপকরণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: গোটা জঙ্গলমহলের অন্যতম নান্দনিক গ্রাম খোয়াবগাঁ। এখানে মাটির বাড়ির দেওয়াল সাজিয়ে তোলা হয়েছে নানান ছবিতে। কোথাও রয়েছেন সত্যজিৎ রায়, কোথাও রাধাকৃষ্ণের ছবি। আবার কোথাও গ্রামের কাল্পনিক দৃশ্য। খোয়াবগাঁয় মূলত আদিবাসী লোধা সম্প্রদায়ের বাস। পুরনো সংস্কৃতি ছেড়ে, ফেলে দেওয়া নানান জিনিস, গাছের মূল সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তারা তৈরি করছে ঘর সাজানোর নানা জিনিস। এগুলির বাজারে যথেষ্ট চাহিদা আছে। আর এভাবেই স্বনির্ভর হচ্ছেন আদিবাসী লোধা সম্প্রদায়ের মানুষ।
advertisement

প্রসঙ্গত লোধা সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রা ছিল ভিন্ন ধরনের। শাক, গুগলি তুলে বা বনের কাঠ কেটে চলত সংসার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে লোধাদের জীবনযাত্রাও। ঝাড়গ্রামের খোয়াবগাঁয় বসবাসকারী লোধারা অন্যান্য কাজের পাশাপাশি বানাচ্ছেন কাটুম কুটুম। ফেলে দেওয়া নানা জিনিস, ফলের বীজ, গাছের মূল-ছাল দিয়ে তৈরি করছেন ঘর সাজানোর অনবদ্য সব উপকরণ। এই গ্রামে ঘুরতে এসে পর্যটকরা কিনছেন‌ও সেই সকল জিনিস।

advertisement

আরও পডুন: ২২ বছর পর খুলল ঢেকলাপাড়া চা বাগান, খুশির হাওয়া শ্রমিক মহল্লায়

২০১৮ সাল থেকে এই শিল্পকর্মের সঙ্গে যুক্ত হন আদিবাসী লোধারা। স্থানীয় এক শিল্পীর কাছে তাঁরা এই কাটুন কুটুম বানানোর প্রশিক্ষণ নেন। যা লোধাদের জীবনযাত্রাকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Jhargram News: গেঁড়ি-গুগলির জীবন ছেড়ে ঘর সাজানোর জিনিস বানাচ্ছে লোধারা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল