পুরাণ অনুসারে শিবের ঘরণী পার্বতীও এই ব্রত পালন করেছিলেন ৷ জেনে নিন, কী ভাবে করবেন এই ব্রত ৷
• সোমবার গুলিতে আপনাকে উপোস রাখতে হবে ৷ একেবারে শুদ্ধ মনে এই ব্রত পালন করলে ফল মিলবে হাতেনাতে ৷
• আপনার বাড়ির ঠাকুর ঘরে শিবের মূর্তি রাখতে হবে ৷ যদি মূর্তি না থাকে, তাহলে ছবিতে পুজা-অর্চনা করলেও একই ফল হবে ৷
advertisement
• আপনার পুজোর ঘরের মুখ হওয়া উচিত উত্তর-পূর্ব দিকে ৷ আর ঠাকুরের মূর্তিটি রাখতে হবে উত্তর মুখে ৷
• মহাদেবের আরাধনার উপকরণও খুবই সহজলভ্য ৷ বেলপাতা, আতপ চাল, ফুল, ধূপ, প্রদীপ, চন্দন, ধুতরো, দুধ, কর্পূর এই সব কিছু লাগে দেবাদিদেবের আরাধনার জন্য ৷
• মহাদেবের পুজো শেষ হলে সোমবারের ব্রতকথা পাঠ করতে হবে । ওঁ নমঃ শিবায় মন্ত্র পড়তে হবে ৷ শ্রাবণ মাসের প্রথম সোমবার শিব পুজো করে ১৬ সোমবারের ব্রত শুরু করুন ৷
• তবে শুধু শ্রাবণের সোমবার গুলিতে করেই থেমে যাবেন না ৷ টানা ১৬ সপ্তাহ করতে পারলে তবেই মিলবে পুণ্যফল ৷
• সাদা পোশাক পরে আরাধনা করবেন ৷ আর সন্ধ্যাবেলা ফের শিবের মাথায় জল ঢেলে তবেই খাদ্য গ্রহণ করবেন ৷ খাবার হওয়া উচিত নুনছাড়া ৷ সেক্ষেত্রে ফল জাতীয় খাবারই আদর্শ এই ব্রত রাখার জন্য ৷
