এই রসগোল্লাকে নিজের করতে গিয়ে পশ্চিমবঙ্গ ও ওড়িশা- দেশের এই দুই রাজ্যের মধ্যে লড়াই হয়েছিল প্রচুর ৷ ওড়িশা দাবি করেছিল, রসগোল্লার উৎপত্তি ওই রাজ্যেই ৷ শেষ পর্যন্ত এই আইনি লড়াইয়ে পশ্চিমবঙ্গই জয়লাভ করে এবং জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা GI ট্যাগ পায় এ রাজ্যই ৷ কিন্তু সেসব তো হল, কখনও কি ভেবেছেন রসগোল্লাকে ইংরেজিতে কী বলে ? এই মিষ্টি এতই জনপ্রিয় যে ভারত এবং ভারতের বাইরেও যারা এই মিষ্টি খান তারা এটিকে রসগোল্লা (Rasgulla) নামেই চেনেন ৷ কিন্তু ইংরেজি অভিধানে এর একটি আলাদা নাম রয়েছে ৷ যার ব্যবহার এখন প্রায় নেই বললেই চলে ৷
advertisement
আরও পড়ুন- সেনাবাহিনীতে বিনা পরীক্ষায় লেফটেন্যান্ট হওয়ার সুযোগ ! আবেদন করার শেষ তারিখ কবে ?
কিন্তু রসগোল্লার ইংরেজি নাম কী? এক সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়েছিল, এই প্রশ্ন ৷ ৯৯ শতাংশ মানুষই যার উত্তর দিতে পারেননি ৷ আপনি জেনে অবাক হবেন যে ইংরেজিতে রসগোল্লাকে ‘সিরাপ ফিল্ড রোল’ (Syrup Filled Roll) বলা হয়। গুগলে যদিও Rasgulla-ই লেখা রয়েছে ৷ তবে এর একটি আলাদা ইংরেজি নামও রয়েছে ৷ যার ব্যবহার এখন প্রায় আর হয় না বললেই চলে ৷
