TRENDING:

Siliguri Election Campaign: শেষ রবিবারের ভোট প্রচারে জমজমাট শিলিগুড়ি, বোর্ড দখলে আশাবাদী তিন শিবিরই

Last Updated:

কংগ্রেস প্রার্থীর সমর্থনে পা মেলালেন অশোক, জীবেশ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
শিলিগুড়ি: নির্বাচনের আগে গতকালই ছিল শেষ রবিবার। এদিন দিনভর শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডেই পুর প্রচার ছিল জমজমাট। কোথাও ঢাক নিয়ে, আবার কোথাও টোটো নিয়ে চলে প্রচার। দেখা মিলল তাসারও। এককথায় রঙিন প্রচারের সাক্ষী থাকল শিলিগুড়ি। একদিকে বিজেপির দিলীপ ঘোষ, অশোক দিন্দা, প্রিয়াঙ্কা টিব্রেওয়ালরা ঘুরলেন বিভিন্ন ওয়ার্ডে। অন্যদিকে তৃণমূলের প্রচার ও মিটিংয়ের মুখ ছিলেন অরূপ বিশ্বাস, গৌতম দেবরা। বাম এবং কংগ্রেসের স্থানীয় নেতারাই (Siliguri Election Campaign)।
প্রচারে দিলীপ ঘোষ
প্রচারে দিলীপ ঘোষ
advertisement

আরও পড়ুন-শহরে যান চলাচলে নয়া ব্যবস্থা, আগামী দিনে কলকাতায় দেখা যেতে পারে ট্রলি বাস 

রবিবাসরীয় প্রচারে কংগ্রেস প্রার্থী সুজয় ঘটকের সমর্থনে মিছিলে পা মেলালেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য, জীবেশ সরকারেরা। ১৬ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারে দেখা মিলল দুই দলের ঝাণ্ডার ঐক্যবদ্ধ মিছিল। এবারের পুরভোটে আসন সমঝোতা না হলেও গতবারে কংগ্রেসের জেতা চার আসনে এবারে প্রার্থী দেয়নি বামেরা। তার মধ্যে অন্যতম এই ১৬ নম্বর ওয়ার্ড। ভোটের পর জোটের সম্ভাবনা জিইয়ে রয়েছে বলে দাবি করলেন অশোক ভট্টাচার্য, সুজয় ঘটকেরা। সেইসঙ্গে একসুরে আক্রমণ তৃণমূল এবং বিজেপিকে।

advertisement

শিলিগুড়িতে রবিবাসরীয় প্রচার সারলেন বিজেপির সর্বভারতীয়-সহ সভাপতি দিলীপ ঘোষ। সংযোজিত বেশ কয়েকটি ওয়ার্ডে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করলেন তিনি। তাঁর দাবি, বাম, কংগ্রেস, তৃণমূলকে দেখেছে শিলিগুড়ি। উন্নয়নের ছোঁয়া পায়নি এই শহর। তাই এবারে ক্ষমতায় আসছে বিজেপি। পুরবোর্ড দখল করে দেখাবে উন্নয়ন কাকে বলে! অন্য কয়েকটি ওয়ার্ডে তখন প্রচারে ব্যস্ত ছিলেন গেরুয়া শিবিরের প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, ক্রিকেট তারকা অশোক দিন্দা ৷ অন্যদিকে শেষ রবিবাসরীয় প্রচারে ময়দানে তৃণমূল প্রার্থী গৌতম দেবও। ৩৩ নং ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে গিয়ে শুনলেন স্থানীয়দের দাবি, অভিযোগ। দ্রুত সমাধানের আশ্বাসও দেন।

advertisement

আরও পড়ুন-আজ শহরে ঠান্ডার আমেজ, আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন

নিজের ওয়ার্ডের বাইরে প্রচারে যান পুরসভার অন্য ওয়ার্ডের দলীয় প্রার্থীদের সমর্থনে। গৌতম দেবের কটাক্ষ, বিজেপি এবারে শূন্য বা একটি আসন পাবে। রবিবার বিকেলে শহরে পৌঁছে সভা করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, ‘‘শিলিগুড়ির সার্বিক উন্নয়নে ব্যর্থ বামেরা। এবারে তাই শিলিগুড়িবাসী ঠিক করেছে বোর্ড উপহার দেবে তৃণমূলকেই কেন না আমরা ক্ষমতায় এলেই সার্বিক উন্নয়ন হবে।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন চমক মন্দারমণিতে! এবার সমুদ্রতটে গিয়ে আর ফিরে আসতে ইচ্ছে করবেন না
আরও দেখুন

পার্থ প্রতিম সরকার

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri Election Campaign: শেষ রবিবারের ভোট প্রচারে জমজমাট শিলিগুড়ি, বোর্ড দখলে আশাবাদী তিন শিবিরই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল