আরও পড়ুনঃ সাদা পাউডারের মতো দেখতে ওটা কী? ভিড় বাসে বিস্ফোরক… ঘাড় ধরে নামানো হল ৪ জনকে
মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দোলুয়া এলাকার একটি পেট্রোল পাম্পে। জানা গিয়েছে, এদিন বিকালে এক ব্যক্তি তাঁর বাইকে তেল ভরানোর জন্য পেট্রোল পাম্পে আসেন। এমন সময় হঠাৎ বাইকের ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে বাইকে।
advertisement
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পেট্রোল পাম্পের মধ্যে দাঁড়িয়ে থাকা বাইকে এই ভাবে হঠাৎ আগুন লাগতে দেখে পাম্প কর্মী ও বাইক চালক-সহ স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। তবে স্থানীয় কয়েকজন বাসিন্দা দ্রুত এগিয়ে এসে সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেন। পাম্পের সামনে থাকা জমা জলের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরাই।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 26, 2025 10:41 PM IST
