বনদফতর সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের রাজ্যের বর্ধমানে একই ধরনের কচ্ছপ উদ্ধার হয়। এরপর মালদহে হদিশ মিলল Indian Flapshell Turtle প্রজাতির এই কচ্ছপ। মালদহ বনদফতরের ডিএফও জিজু জেসফার জানিয়েছেন, ওই কচ্ছপ নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
গত মঙ্গলবার পাচারের আগেই ১৪১টি কচ্ছপ সহ মালদহ টাউন স্টেশনে গ্রেফতার হয় ১০ জন পাচারকারী। মালদহ টাউন স্টেশনে সন্দেহভাজন ১০ জনকে ঘোরাফেরা করতে দেখে আটক করেন আরপিএফ কর্তারা। তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ কচ্ছপ। আরপিএফ অধিকারিক তাদের গ্রেফতার পর খবর দেয় বন দফতরে। খবর পেয়ে মালদা টাউন স্টেশনে যান বন দফতরের আধিকারিকরা। এরপর উদ্ধার হওয়া কচ্ছপগুলি উদ্ধারের পর তুলে দেওয়া হয় বন দফতরের হাতে।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 20, 2025 5:19 PM IST
