প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন টোটোটি গঙ্গারামপুর থেকে কালদিঘীর দিকে যাচ্ছিল। সেই সময় গঙ্গারামপুরের দিক থেকে আসা হারভেস্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় টোটোটি দুমড়ে মুচড়ে যায়। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানার পুলিশকে।
আরও পড়ুন: নখে হাত বুলিয়েই রোজগার! এই কলেজ ছাত্রীর তাক লাগানো পেশা দেখাচ্ছে ইনকামের নতুন রাস্তা
advertisement
এরপরেই আহতদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই চলছে আহতদের চিকিৎসা। এদিকে ঘটনার পর গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘাতক হারভেস্টার ও দুমড়ে যাওয়া টোটোটিকে উদ্ধার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 09, 2025 3:27 PM IST






