পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় মহদিপুর এলাকায় হানা দিয়ে দু’জন নিষিদ্ধ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম হাসানুজ্জামান (৩৫) ও আজিজুর রহমান (২০)। ধৃতরা কালিয়াচক ও চাঁচল থানা এলাকার বাসিন্দা।
advertisement
ধৃতদের হেফাজত থেকে ৪২৫ গ্রাম ব্রাউন সুগারের পাশাপাশি উদ্ধার হয়েছে ২ লক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় মাদক পাচারচক্র সক্রিয় ছিল। সীমান্ত এলাকা দিয়েই রাজ্যের বিভিন্ন প্রান্তে মাদক পাচার হচ্ছিল।
রবিবার দুই ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদহ জেলা আদালতে পেশ করা হয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগার কোথা থেকে আনা হয়েছিল, কোথায় সরবরাহ করা হচ্ছিল, কে কে জড়িত রয়েছে মাদক পাচার চক্রের পিছনে তদন্ত করবে পুলিশ।
advertisement
Location :
Maldah,West Bengal
First Published :
Jan 11, 2026 9:16 PM IST
