দুর্ঘটনায় ট্রেনের একটি বগি ক্ষতিগ্রস্ত হয় এবং দুই শিশু-সহ মোট ৬জন যাত্রী আহত হয়। ঘটনার বিবরণে জানা গেছে এদিন বামনহাট স্টেশনে শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে ১৫৪৬৮ শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের দিক পরিবর্তন করার সময় এই দুর্ঘটনা ঘটে।
advertisement
ট্রেনের ইঞ্জিন দিক পরিবর্তন করার সময় হঠাৎ করে ট্রেনের ইঞ্জিনটি সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা ১৫৪৬৮ শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে। যার ফলে ট্রেনের ইঞ্জিন এর পেছনে অর্থাৎ প্রথম বগি টি ক্ষতিগ্রস্ত হয় এবং দুই শিশু-সহ চারজন যাত্রী আহত হয়।
advertisement
আহতদের উদ্ধার করে রেল পুলিশ বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
শুভঙ্কর সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 11, 2025 11:39 AM IST
