TRENDING:

West Bengal Election 2021 Phase 7: ভোটের লাইনে দাঁড়িয়ে 'এ' ভাবেই করছিলেন প্রচার! বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ

Last Updated:

মালদহের গাজলের বিজেপি প্রার্থীর (BJP Candidate) বিরুদ্ধে ভোটের লাইনে ভোট প্রচারের (Election Campaign) অভিযোগ উঠেছে। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গাজলঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের সপ্তম দফার (West Bengal Assembly Election 2021 Phase 7) ভোটগ্রহণ চলছে। এই পর্বে মালদহ, মুর্শিদাবাদ, দুর্গাপুর, আসানসোল, দক্ষিণ দিনাজপুরের একাধিক কেন্দ্রের পাশাপাশি দক্ষিণ কলকাতার চার কেন্দ্রে ভোটগ্রহণ (Vote) চলছে। সেক্ষেত্রে নির্বাচনী প্রচার (Election Campaign) শেষ হয়ে গিয়েছে ৪৮ ঘণ্টা আগেই। কিন্তু, মালদহের গাজলের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোটের লাইনে ভোট প্রচারের অভিযোগ উঠেছে। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা।
গাজলের বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মণ।
গাজলের বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মণ।
advertisement

এ দিন সকাল সকাল স্নান সেরে হলুদ পাঞ্জাবি গায়ে চড়িয়ে গাজল বিধানসভা কেন্দ্রের ২১১ নম্বর বুথ রামচন্দ্র সাহা হাই স্কুলে সপরিবারে ভোট দিতে যান বিজেপি প্রার্থী (BJP Candidate) চিন্ময় দেব বর্মণ (Chinmoy Deb Burman)। তৃণমূলের (TMC) অভিযোগ, ভোট দিতে যাওয়ার পথে ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। হাতজোড় করে ভোটারদের কাছে তাঁকে ভোট দেওয়ার অনুরোধ জানান। সেই ঘটনা তৃণমূলের নজরে আসতেই উত্তপ্ত (Bengal Poll 2021 Violence) হয়ে ওঠে এলাকা। দুই-দলের (TMC-BJP Clash) মধ্যে বচসা বেঁধে যায়। তৃণমূল কর্মী সমর্থকদেরর দাবি, ভোটের লাইনে দাঁড়িয়েও প্রচার করছিলেন বিজেপি প্রার্থী। এরপরেই ঘাসফুল শিবিরের সমর্থকেরা বুথের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নজরে আনেন বিষয়টি। আধা সেনা গিয়ে তাঁকে বিরত করে। যদিও  প্রচারের অভিযোগ অস্বীকা করেছেন বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মণ।

advertisement

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে গাজল কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন জোট প্রার্থী দিপালী বিশ্বাস (Dipali Biswas)। কিন্তু তারপরে তিনি দলবদল করে তৃণমূলে যোগ দেন। এরপর ২০২১ নির্বাচনের দিন কয়েক আগে বিজেপিতে জদ দেন দিপালী।

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

Sebak Deb Sharma

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
West Bengal Election 2021 Phase 7: ভোটের লাইনে দাঁড়িয়ে 'এ' ভাবেই করছিলেন প্রচার! বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল