TRENDING:

Shiva Temple: শিব রাত্রির জন্য সাজানো হচ্ছে এই বিশেষ মন্দির! থাকছে বিশেষ সুরক্ষা ব্যবস্থাও

Last Updated:

প্রতিবছর শিবরাত্রিতে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে বানেশ্বর মন্দিরে। বছরের এই বিশেষ তিথিতে সারারাত ধরে চলে এই বিশাল আয়োজন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বানেশ্বর: কোচবিহার জেলার অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী শিব মন্দির বাণেশ্বর মন্দির। এই মন্দিরকে কেন্দ্র করে বহু অজানা রহস্য রয়েছে। তবে এই শিব মন্দিরের বছরের বিভিন্ন সময় ভিড় জমান বহু ভক্তরা। তবে বিশেষ কিছু পুজোর তিথির সময় ভক্তদের ভিড় বেড়ে ওঠে কয়েকগুণ। এমনই একটি বিশেষ তিথির নাম শিব রাত্রি। এই শিবরাত্রিকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে আলাদা উদ্দীপনা কাজ করে প্রতিবছর। এই বছরেও সেই উদ্দীপনার বিন্দুমাত্র খামতি নেই। মূলত এই কারণেই বাণেশ্বর শিব মন্দিরকেও সাজিয়ে তোলা হচ্ছে শিবরাত্রি উপলক্ষে। সেই মর্মে কাজ শুরু করা হয়েছে ইতিমধ্যেই।
advertisement

আরও পড়ুন: মোবাইলে গেম খেলতে খেলতেই প্রেম! রূপকথার বিয়ের পরে স্বপ্নের সংসারে পানসি সুব্রত-প্রীতির

বানেশ্বর শিব মন্দিরের কেয়ারটেকার অচিন্ত্য ঠাকুর জানান, “প্রতিবছর শিবরাত্রিতে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে বানেশ্বর মন্দিরে। বছরের এই বিশেষ তিথিতে সারারাত ধরে চলে এই বিশাল আয়োজন। রাত্রিতে পুজোও করা হয়ে থাকে। মূলত সেই কারণেই বাণেশ্বর শিব মন্দিরকে সাজিয়ে তোলা হয় বিশেষ ভাবে। তবে এবারে সুরক্ষার বিষয়টি আরেকটু ভাল করে দেখা হচ্ছে। সেজন্য বাঁশের ব্যারিকেড করা হয়েছে। মহিলাদের ও পুরুষদের লাইন আলদা করা হবে। এছাড়া সিসিটিভি ক্যামেরার সংখ্যাও বাড়ানো হয়েছে এই মন্দির চত্বরে। ইতিমধ্যেই মন্দির চত্বর সাজিয়ে তোলার পর্ব চলছে।”

advertisement

আরও পড়ুন: এ কী…! ভোটার লিস্টে ভুতুড়ে কাণ্ড, কোথায় ঘটল এমন ঘটনা? জানলে চমকে যাবেন

View More

মন্দিরের এক ভক্ত পুজা মোদক জানান, “শিব রাত্রির বিশেষ দিনে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে। ফলে মন্দির চত্বরে কড়া পুলিশি নিরাপত্তা থাকে প্রতিবছর। মন্দির চত্বরে আগত ভক্ত বৃন্দদের জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থাও করা হয়। বছরের অন্যান্য দিনেও প্রচুর পর্যটক ও ভক্তবৃন্দরা এই মন্দিরে ভিড় জমান। তবে বিশেষ তিথি গুলিতে এই ভিড়ের পরিমাণ কয়েকগুণ বেড়ে ওঠে।” মন্দিরের আরেক ভক্ত রঞ্জিত রায় জানান, “এই মন্দির কোচবিহারের মধ্যে অত্যন্ত জাগ্রত ও প্রাচীন একটি মন্দির। বহু মানুষ এই মন্দিরের আসার জন্য চেষ্টা করে থাকেন শিব রাত্রি উপলক্ষ্যে।”

advertisement

তবে চলতি বছরে মহাকুম্ভের রেশ পড়তে চলেছে বানেশ্বর শিবরাত্রিতে। এমনটাই মনে করছেন মন্দির কর্তৃপক্ষ। ফলে বিগত বছরের তুলনায় চলতি বছরে ভক্তদের সংখ্যা আরো অনেকটাই বৃদ্ধি পাবে এমনটাই মনে করা হচ্ছে। সেজন্যই বাড়তি সুরক্ষা ব্যবস্থা রাখা হচ্ছে ভক্তদের জন্য।

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের প্রচারে আলিপুরদুয়ারে 'ভিলেন' বৃষ্টি! মাথায় হাত প্রার্থীদের, কবে মিলবে মুক্তি? যা জানাচ্ছে হাওয়া অফিস
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Shiva Temple: শিব রাত্রির জন্য সাজানো হচ্ছে এই বিশেষ মন্দির! থাকছে বিশেষ সুরক্ষা ব্যবস্থাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল