TRENDING:

Jalpaiguri News: ঘরে ঢুকলেই চাপা কান্না, আচমকা ধরে যাচ্ছে আগুন! জলপাইগুড়িতে ভুতুড়ে কাণ্ড! ভয়ে সিঁটিয়ে সকলে

Last Updated:

Jalpaiguri News: রবিবার রাত থেকে শুরু হয়েছে ভূতের উপদ্রব। ভয়ে পরিবার নিয়ে রাত কাটছে বারান্দায়। আতঙ্কিত পাড়া প্রতিবেশীরাও। ভূত তাড়াতে রাত পাহাড়ায় খোদ কাউন্সিলর। ডেকে নিয়েছেন সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সদস্যদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি : শীতের রাতে ভূতের ভয়ে ঘর ছাড়া জলপাইগুড়ি শহরের ১৮ নম্বর ওয়ার্ডের নিউ সার্কুলার রোডের বাসিন্দা দে পরিবার।
News18
News18
advertisement

রবিবার রাত থেকে শুরু হয়েছে ভূতের উপদ্রব। ভয়ে পরিবার নিয়ে রাত কাটছে বারান্দায়। আতঙ্কিত পাড়া প্রতিবেশীরাও। ভূত তাড়াতে রাত পাহাড়ায় খোদ কাউন্সিলর। ডেকে নিয়েছেন সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সদস্যদের।

আরও পড়ুন-২০২৬-এ ভয়ঙ্কর ‘তুলকালাম’…! এই ৩ রাশিতে লোহার পায়ে হাঁটবেন শনিদেব, সোনায় মুড়বে কাদের কপাল? জানুন আপনার ভাগ্যে কী?

advertisement

কাউন্সিলরের উপস্থিতিতেও ভরসা পাচ্ছেন না দে পরিবারের সদস্যরা। ঘরে ঢুকতে ভয় পাচ্ছেন তারা। দে পরিবারের দাবি, ঘরে ঢুকলেই চাপা কান্নার শব্দ। দুমদাম করে পড়ছে ঘরের আসবাবপত্র।

আরও পড়ুন-ভোর ৩-৪ টের সময় রোজ ঘুম ভাঙছে? শরীর খারাপ না অন্য কিছু! প্রকৃতি কি কোনও ইঙ্গিত দিচ্ছে? জেনে নিন জ্যোতিষীর থেকে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

আচমকা আগুন ধরে যাচ্ছে লেপ,কাথা,কম্বলে। সবটাই ভূতের কীর্তি বলে দাবি। যদিও এই দাবি মানতে নারাজ সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সদস্য থেকে স্থানীয় কাউন্সিলরের। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কেউ এমন ঘটনা ঘটানো হচ্ছে বলে মনে করছেন তারা। (Disclaimer: এই ঘটনা স্থানীয়দের কাছ থেকে তাঁদের কথা শুনে প্রতিক্রিয়া সংগ্রহ করে লেখা৷ এটি News 18 বাংলার নিজস্ব মতামত নয়। কোনওরকম অন্ধবিশ্বাস বা কুসংস্কার News 18 বাংলা সমর্থন বা প্রচার করে না।)

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: ঘরে ঢুকলেই চাপা কান্না, আচমকা ধরে যাচ্ছে আগুন! জলপাইগুড়িতে ভুতুড়ে কাণ্ড! ভয়ে সিঁটিয়ে সকলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল