একথা ঠিকই, ইন্টারনেট সংযোগে স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার কিংবা ট্যাব অনলাইন ক্লাসের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিচ্ছে। কিন্তু সেইসঙ্গে বিপদের কালো মেঘও ঘনিয়ে আনছে। শিশুরা তীব্র আসক্ত হয়ে উঠছে এই ইন্টারনেটের জালবিন্যাসে।
এমনই বিকট অন্ধকারময় পরিস্থিতিতে মেটে প্রদীপের আলোর মতো শিলিগুড়ির কর্ম ব্যস্ততা ও কোলাহল থেকে দূরে সাহুডাঙ্গির গ্রাম্য এলাকায় ১৯৫৯ সালে গড়ে উঠে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম। মোট ৩৫০ জন শিক্ষার্থীদের নিয়ে বৈদিক শিক্ষারীতিতে এখনও চলে এখানে পাঠদান, চলে প্রার্থনা, চলে শাস্ত্র ও মন্ত্রোচারণ। সেখানে গিয়েই খুঁজে পাওয়া গেল ইন্টারনেটের 'আধুনিক' যুগেও বৈদিক শিক্ষারীতিকে।
advertisement
Location :
First Published :
Jul 05, 2021 6:05 PM IST
