TRENDING:

Siliguri News: তিন মাসের আতঙ্কে ইতি! নকশালবাড়ির চা বাগানে অবশেষে খাঁচাবন্দি লেপার্ড, স্বস্তির নিঃশ্বাস শ্রমিকদের

Last Updated:

Siliguri News: অবশেষে খাঁচাবন্দি হল লেপার্ড। নকশালবাড়ির জাবরা ডিভিশন চা বাগানের খাঁচাবন্দি হয়েছে লেপার্ডটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নকশালবাড়ি, শিলিগুড়ি, বিশ্বজিৎ মিশ্র: চা বাগানে লেপার্ডের আতঙ্কে দিন গুজরান করছিলেন শ্রমিকরা। বসতি এলাকা থেকে টেনে নিয়ে যাচ্ছিল গবাদিপশু। খাঁচা বসানোর দাবিতে স্মারকলিপি পেশ করার পর অবশেষে খাঁচাবন্দি হল সেই লেপার্ড। নকশালবাড়ির জাবরা ডিভিশন চা বাগানের খাঁচাবন্দি হয়েছে লেপার্ডটি।
খাঁচাবন্দি লেপার্ড
খাঁচাবন্দি লেপার্ড
advertisement

উল্লেখ্য, গত তিন মাস ধরে আতঙ্কের মধ্যেই চা পাতা তোলার কাজ করছিলেন চা শ্রমিকরা। সম্প্রতি লেপার্ডের আতঙ্ক অনেকটা বেড়ে গিয়েছিল চা বাগান এলাকায়। এমনকী লেপার্ডের হানায় জখম হন চা শ্রমিক থেকে শুরু করে গবাদিপশুরা। ফলে লেপার্ডটি খাঁচাবন্দি করার দাবি উঠছিল বারবার। আর অবশেষ তা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: উঠতে বসতে ফোনের আবদার, সন্তানের জেদ প্রশ্রয় দিলেই চোখের বারোটা বাজবে! জানুন সহজে আসক্তি ছাড়ানোর কৌশল

advertisement

প্রসঙ্গত, খাঁচা বসানোর দাবিতে গত ১৩ ডিসেম্বর বন দফতরে স্মারকলিপি পেশ করার পর গত বৃহস্পতিবার খাঁচা বসানোর কাজ করে পানিঘাটা বনদফতর। এদিন শনিবার ভোরে টোপ গিলে ফাঁদে পা দেয় লেপার্ডটি। ফলে খাঁচাবন্দি করা সম্ভব হয়েছে। সকালে চা শ্রমিকরা বিষয়টি দেখে বন দফতরকে খবর দেন।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

খবর পেয়ে বন দফতরের কর্মীরা এসে খাঁচাবন্দি লেপার্ডটি উদ্ধার করেন। জানা গিয়েছে, উদ্ধার হওয়া লেপার্ডটির স্বাস্থ্য পরীক্ষার পর সেটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বন দফতর সূত্রে জানা গিয়েছে এমনটাই। এই ঘটনায় স্বস্তির হাওয়া শ্রমিক মহলে। যদিও এলাকায় আরও লেপার্ড আছে বলে দাবি স্থানীয়দের। সেগুলিকে ধরতেও খাঁচা পাতার দাবি তুলেছেন তাঁরা।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: তিন মাসের আতঙ্কে ইতি! নকশালবাড়ির চা বাগানে অবশেষে খাঁচাবন্দি লেপার্ড, স্বস্তির নিঃশ্বাস শ্রমিকদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল