TRENDING:

Siliguri News: হইহুল্লোড়ের মাঝেই অঘটন! পিকনিকে বচসা থেকে অশান্তি, বেধড়ক মারধরে মর্মান্তিক পরিণতি

Last Updated:

Siliguri News: পিকনিক বচসা থেকে মর্মান্তিক কাণ্ড। সামান্য বচসার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ বাগডোগরায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাগডোগরা, শিলিগুড়ি, বিশ্বজিৎ মিশ্র: পিকনিক বচসা থেকে মর্মান্তিক কাণ্ড। সামান্য বচসার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে বাগডোগরায়। ইতিমধ্যেই এই ঘটনায় থানায় লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে।
কান্নায় ভেঙে পড়েছে পরিবার
কান্নায় ভেঙে পড়েছে পরিবার
advertisement

জানা গিয়েছে, পিকনিকের একে অপরের মধ্যে বচসা থেকেই এই ঘটনা। ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনায় চাঞ্চল্য বাগডোগরা পুঠিমারীতে। ঘটনায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবারের। জানা গিয়েছে বর্ষবরণের রাতে পুটিমারী এলাকায় পিকনিকে যোগ দেন নিখিল লোহার নামের ৪৫ বছর বয়সী ব্যক্তি। এরপর রাতেই বাড়ির পাশের একটি ফাঁকা মাঠে অচৈতন্য অবস্থায় দেখেন স্থানীয়রা।

advertisement

আরও পড়ুন: বাঁশবেড়িয়া ঢোকার মুখে ভাঙল প্যান্টোগ্রাফ, হাওড়া-কাটোয়া শাখায় ব্যাহত ট্রেন চলাচল! হাজার হাজার যাত্রীর ভোগান্তি

পরে ওই ব্যক্তিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে মুখ দিয়ে রক্তপাত শুরু হয়। অন্যদিকে শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষতের চিহ্ন পাওয়া যায়। আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানোর পর শনিবার রাতে মৃত্যু হয় নিখিলের। বেধড়ক মারধর করে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন মৃতের স্ত্রী অষ্টমী লোহার।

advertisement

আরও পড়ুন: স্মার্ট লুকে নয়, মানুষের সেবায় তৃপ্তি! শখের ১৭ ইঞ্চি চুল এখন অন্যের হাসি ফোটাবে, যুবকের ত্যাগ দেখে মুগ্ধ গোটা বীরভূম

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

অন্যদিকে বাগডোগরা থানায় লিখিত অভিযোগ ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। এদিন রবিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের পর মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় যুক্ত থাকা দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: হইহুল্লোড়ের মাঝেই অঘটন! পিকনিকে বচসা থেকে অশান্তি, বেধড়ক মারধরে মর্মান্তিক পরিণতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল