প্রত্যক্ষদর্শীদের মতে, পড়ুয়া বোঝাই পুলকারটি প্রচণ্ড জোরে চলায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৷ তীব্র গতিতে ক্যানালে পড়ে যায় গাড়িটি । ঘটনার পরই স্থানীয়রা ডুবে যাওয়া পুলকার থেকে পড়ুয়া ও চালককে উদ্ধার করে।
অভিভাবকদের অভিযোগ, স্কুলের তরফে এই পুলকার ভাড়া করা হয়েছে। পুলকারের অবস্থা ভালো নয়। স্কুল কর্তৃপক্ষের কাছে বার বার অভিযোগ জানিয়েও লাভ হয়নি। দার্জিলিং পাবলিক স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, ভেন্ডারের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।
advertisement
Location :
First Published :
May 04, 2018 1:41 PM IST
