জানা যাচ্ছে, গতকাল রাতে খড়িবাড়ি থেকে বাগডোগরার উদ্দেশে যাচ্ছিল এক মোটরসাইকেল। সেই সময় ঘটে বিপত্তি। ওই বাইকটি এশিয়ান হাইওয়ে সড়কে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা দেয়। এর জেরে ঘটনাস্থলেই চালক ও আরোহীর মৃত্যু হয়।
advertisement
মৃতদের নাম সুকমল সিংহ ও পিন্টু সরকার। এর মধ্যে মৃত সুকমল খড়িবাড়ির বাসিন্দা এবং পিন্টু বাগডোগরার বাসিন্দা। গতকাল রাতে এহেন দুর্ঘটনা দেখে এগিয়ে আসেন বনকর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় নকশালবাড়ি থানার পুলিশ। এরপর মৃতদেহ উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানা যাচ্ছে, আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ। সেই তদন্তে কী উঠে আসে এখন সেটাই দেখার।
advertisement
Location :
Darjeeling (Darjeeling),Darjeeling,West Bengal
First Published :
Oct 21, 2025 8:37 AM IST
