সূত্রের খবর, রায়গঞ্জ ব্লকের রায়পুর গ্রামের বাসিন্দা পরিতোষ বর্মন। বাড়িতে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় বৃদ্ধের পা ভেঙে যায়। দিন পাঁচেক আগে তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা তাঁকে সিটি স্ক্যান করার সুপারিশ করেন।
সোমবার সকালে পরিতোষ বর্মনকে তৈরি করা হয় সিটি স্ক্যান-এর জন্য। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও পাওয়া যায় না হুইল চেয়ার। শেষপর্যন্ত পরিতোষ বর্মন স্ত্রী সলিতা বর্মনের কাঁধে চেপে সিটি স্ক্যান সেন্টার পৌঁছান। ঘটনাকে কেন্দ্র করে মেডিক্যাল কলেজ চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ” মেডিক্যাল কলেজে পর্যাপ্ত হুইল চেয়ার আছে। রোগীদের জন্য সেগুলি ব্যবহার হয়। রোগীর পরিবার একটু অপেক্ষা করলেই হুইল চেয়ার পেয়ে যেতেন।”
advertisement
মুক্তা সরকার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 13, 2025 4:09 PM IST
