জানা যাচ্ছে, শুক্রবার সকালে বমি ভাব এবং পেটে ব্যথা নিয়ে বাগডোগরার ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয় বিশ্বজিৎকে। সেখান থেকে তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ইমার্জেন্সিতে ভর্তি করা হয়। এরপর ওয়ার্ডে নিয়ে যেতে বলা হয়। কিন্তু রোগীকে নিয়ে যাওয়ার জন্য প্রায় ৩ ঘন্টা অপেক্ষার পরও মেলেনি স্ট্রেচার।
advertisement
পরিবারের অভিযোগ, হাসপাতালের করিডরে কিছু দাদালের কাছে স্ট্রেচার ছিল। তা দেওয়ার জন্য তারা ২০০ টাকা দাবি করে। সেই টাকা দিতে রাজি হলেও স্টেচার দেননি। বাধ্য হয়ে রোগীকে কাঁধে তুলে ওয়ার্ডের নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে মৃতের পরিবার।
advertisement
এই ঘটনার পর মেডিক্যাল ডেপুটি সুপার সুদীপ্ত মণ্ডল জানান, গোটা ঘটনার তদন্ত করা হবে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে।
Location :
Darjeeling (Darjeeling),Darjeeling,West Bengal
First Published :
Sep 26, 2025 8:32 PM IST
