৫ একর জুড়ে বৃক্ষরোপন নদীর কোপে পড়ে এক একর অবশিষ্ট রয়েছে। গতবছর পর্যটকের ভিড় দেখে এই ইকোপার্কটিকে আরও আকষর্ণীয় করার কাজ শুরু করেছিল কার্শিয়ং বনদফতরের পানিঘাটা রেঞ্জ ও জেএফএমসি। কিন্তু বালাসনের জলের তোড়ে ভেসে গিয়েছে সমস্তটা। তবে পানিঘাটার রিভারফ্রন্ট ইকোপার্ক আবার নতুন করে সাজাতে হবে।
advertisement
ডিসেম্বর মাস পর্যটকদের এই ইকো-ট্যুরিজম পার্কে আসার উপযুক্ত সময়। তার আগেই ফের নতুন করে ইকোপার্কটিকে গড়ার কাজ শুরু করতে চায় বনদফতর ও জেএফএমসি কর্তারা। অবৈধভাবে বালি খনন, বর্জ্য পদার্থ ফেলা রুখতে এই পার্ক তৈরি করা হয়েছিল। বালাসনের জেরে বিপর্যয়ের পর অক্টোবরের মধ্যেই এই পার্ক পুনরায় সাজিয়ে তোলার আশ্বাস টেলিফোনে জানালেন কার্শিয়াং ডিএফও দেবেশ পান্ডে।
advertisement
Location :
Darjeeling (Darjeeling),Darjeeling,West Bengal
First Published :
Oct 09, 2025 1:12 PM IST
