হেমন্তের শুরুতে মাঠ জুড়ে ধান। মা লক্ষ্মীর আরাধনাতেই গ্রামের শ্রীবৃদ্ধি। ভাল করে দেবীর পুজো করলে ফসল ভাল হবে। এই বিশ্বাসে গত ষাট বছর ধরে লক্ষ্মীর পুজো হয়ে আসছে রায়গঞ্জের টেনহরি গ্রামে। দুর্গাপুজো নয়, গ্রামবাসীদের যত ভাবনা লক্ষ্মীপুজো। মা লক্ষ্মীকে নিয়ে অগাধ বিশ্বাস প্রবীণদের।
এখানকার প্রতিমার বিশেষত্ব, লক্ষ্মী-নারায়ণের পাশে থাকেন সখী জয়া ও বিজয়া। আর লক্ষ্মীর সামনে গরুর পাখি। পুজো উপলক্ষে মেলা হয়। যেখােন গৃহস্থদের বাড়ি প্রতিমা নিয়ে হয় প্রতিযোগিতা।
advertisement
বহু বছর আগে পূর্ব বাংলার লোকেরা এই টেনহরি অঞ্চলে আশ্রয় নেন। তখন ওই এলাকায় তেমন ফসল ফলত না। একবার লক্ষ্মীপুজো ধুমধুাম করে হয়। তারপরই শস্যশ্যামলা হয়ে ওঠে এলাকার জমি। সেই থেকে লক্ষ্মীই গ্রামবাসীদের প্রধান আরাধ্যা।
Location :
First Published :
Oct 24, 2018 12:35 PM IST
