STF সূত্রে খবর, উদ্ধার হওয়া পদার্থ বিস্ফোরক জাতীয় কিছু হবে বলেই অনুমান করা হচ্ছে। ওই পদার্থ দেখতে সাদা পাউডারের মতো। এই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। তবে ওই পদার্থ আসলে কী তা এখনও স্পষ্ট নয়। বাসের মধ্যে অন্যান্য যাত্রীদের মাঝে মিশে বিস্ফোরক নিয়ে যাত্রা করছিল ওই চার ধৃত।
advertisement
পুলিশ সূত্রে আর জানা গিয়েছে, উদ্ধার হওয়া পদার্থ আসলে কী তা জানার জন্যে ল্যাব টেস্টে পাঠানো হবে। এর পরেই ওই পদার্থের প্রকৃতি সম্পর্কে নিশ্চিত ভাবে বলা সম্ভব হবে। ধৃতরা বিস্ফোরক জাতীয় ওই পদার্থ নিয়ে কোথায় যাচ্ছিল? কী উদ্দেশ্য ছিল তাদের? সেই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হবে চার ধৃতকে।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 14, 2025 9:18 PM IST
