অভিযোগ, ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের এই ছাত্রীকে দীর্ঘদিন ধরে কটুক্তি করত প্রতিবেশী কিছু যুবক। এর আগেও প্রতিবাদ করেন ছাত্রী। রবিবার সন্ধেয় ফের ওই যুবকেরা আশালীন করলে প্রতিবাদ জানান ছাত্রী। এরপরই ওই যুবকেরা মেয়েটিকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন । টিন দিয়ে তাঁর মাথায় আঘাত করলে মেয়েটির মাথা ফেটে যায়। তাঁর পরিবারের লোকেরা গুরুতর জখম অবস্থায় নির্যাতিতাকে ধূপগুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান । মেয়েটির মাথায় চারটি সেলাই পড়ে। অভিযুক্তদের বিরুদ্ধে ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার লোকজন।
advertisement
Location :
First Published :
Mar 28, 2016 6:01 PM IST
